ঘরে বসেই ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি লাভের সুযোগ

০৫ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ AM

© টিডিসি ফটো

উচ্চশিক্ষা অর্জনের জন্য তথ্য-প্রযুক্তির কল্যাণে এখন ঘরে বসেই বৃত্তি লাভের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। চলতি বছর এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম ‘এডুহাইভ’ নিয়ে ১৫ লাখ টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তির সুযোগ করে দিচ্ছে।

এ বৃত্তিতে মেধাতালিকায় সেরা ৩০ জন (বিজ্ঞানে ১৫ জন ও বাণিজ্য বিভাগে ১৫ জন) জাতীয় পর্যায়ে বিজয়ী হবে। এর মধ্যে মেধাতালিকায় দুই বিভাগে প্রথম স্থান অধিকারকারী প্রত্যেকে ৩৫ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি পাবেন।

একইভাবে দ্বিতীয় স্থানে থাকা দু’জন ১৫ হাজার, তৃতীয় স্থানে থাকা দু’জন ১১ হাজার টাকা ও বাকিরা প্রত্যেকে ৭ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি পাবে। শিক্ষার্থীরা অনলাইনে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নিতে পারেন এই বৃত্তি। শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান এডুহাইভের জনসংযোগ কর্মকর্তা মেহেদী তারেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এডুহাইভের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা থেকে দু’জন করে ছেলে ও মেয়ে শিক্ষার্থীসহ মোট ২৫৬ জনকে বিজয়ী করা হবে। প্রত্যেকে পাবে ৫ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজমুল হক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, শিক্ষার্থীরা যেন খুব সহজে ঘরে বসেই শিক্ষা সেবা পায়। সেই লক্ষ্যে অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষাবৃত্তির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা ৪৫ মিনিটের পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষাবৃত্তি অর্জন করে নিতে পারে।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ্য থেকে সেরারা এ শিক্ষাবৃত্তি অর্জন করবে। মেধাবী কিন্তু অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্যও এডুহাইভ বিশেষ বৃত্তির ব্যবস্থা করবে।’

‘এডুহাইভ স্কলারস’ নামে এ শিক্ষা বৃত্তি পেতে গুগল প্লে স্টোর থেকে এডুহাইভ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রশন করতে হবে। পরে শিক্ষার্থীকে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি, পদার্থ, রসায়ন ও গণিত থাকবে। আর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট এ চারটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে।

পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম. দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে এডুহাইভের ওয়েবসাইটে (http://bit.ly/eduhive_scholars)। গত ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9