আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ চেভেনিং বৃত্তি দিচ্ছে যুক্তরাজ্য

২৮ জুলাই ২০১৯, ১০:০৫ PM

© সংগৃহীত

চেভেনিং বৃত্তি বিশ্বের সবচেয়ে মেধাবী এবং প্রতিভাবান তরুণদের পেশাগতভাবে এবং একাডেমিকভাবে বিকশিত হওয়ার সুযোগ প্রদান করে থাকে। এটি হচ্ছে ব্যাপকভাবে নেটওয়ার্কিং করার, যুক্তরাজ্যের সংস্কৃতিকে গভীরভাবে জানার এবং যুক্তরাজ্যের সাথে দীর্ঘস্থায়ী ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ।

চেভেনিং বৃত্তি যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক বৃত্তি প্রোগ্রাম, যা ফরেইন এন্ড কমনওয়েলথ অফিস এবং অন্যান্য অংশীদারি সংস্থা দ্বারা অর্থায়িত। প্রোগ্রামটি বিশ্বের কিছু অসাধারণ শিক্ষার্থীদের যুক্তরাজ্যের যেকোন বিশ্ববিদ্যালয়ের যেকোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভের সুযোগ প্রদান করে থাকে।

চেভেনিং বৃত্তির গুরুত্ব তার বৃহত্তর সুযোগ সুবিধার উপর নির্ভর করে। প্রতি বছর ১১০ দেশের শিক্ষার্থীদের প্রায় ৭০০টি বৃত্তি প্রদান করা হয়ে থাকে। এর ফলে উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা যুক্তরাজ্যের কিছু উচ্চমানের ডিগ্রী অর্জন করতে পারে যা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অনেক সুবিদিত।

২০১১ সালের চেভেনিং স্কলারদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলো ছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড পলিটিকাল সায়েন্স, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং অক্সফোর্ড,কেমব্রিজ, এডিনবার্গ, নটিংহ্যাম,বাথ বিশ্ববিদ্যালয় এবং কিং’স কলেজ লন্ডন।

স্থান: যুক্তরাজ্য

সুযোগ সুবিধাসমূহ

* বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি
* মাসিক ভাতা
* যুক্তরাজ্যে আসা-যাওয়ার যাতায়াত খরচ
* আগমন ভাতা
* হোমওয়ার্ড ডিপারচার ভাতা
* একবার ভিসা আবেদনের খরচ
* যুক্তরাজ্যে চেভেনিং ইভেন্টে যাতায়াতের জন্য ভ্রমণ ভাতা

আবেদনের যোগ্যতা

* চেভেনিং এলিজিবেল দেশের নাগরিক হতে হবে।
* প্রোগ্রামটি শেষে নিজ দেশে অন্তত দুই বছরের জন্য ফিরে যেতে হবে।
* আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রী থাকা আবশ্যক।
* সর্বনিম্ন ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
* যুক্তরাজ্যের যেকোন বিশ্ববিদ্যালয়ের ৩টি ভিন্ন কোর্সে আবেদন করতে হবে এবং ২০১৮ সালের ১২ * জুলাইয়ের মধ্যে যেকোন একটি বিষয়ে অধ্যয়নের জন্য আনকন্ডিশনাল বা শর্তহীন অফার পেতে হবে।

২০১৯ সালের ১১ জুলাইয়ের মধ্যে চেভেনিং ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ দিতে হবে। চেভেনিং নিম্নোক্ত ইংরেজি ভাষা দক্ষতার পরীক্ষাগুলো গ্রহণ করে থাকেঃ
* Academic IELTS
* Pearson PTE Academic
* TOEFL iBT
* Cambridge English: Advanced (CEA)
* Trinity ISE II (B2)

সব বিষয়ে বিস্তারিত এবং সঠিকভাবে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: চেভেনিং এলিজিবেল দেশের নাগরিকরা আবেদন করতে পারবে।

আবেদন পদ্ধতি

এই বৃত্তির জন্য আবেদন গ্রহণ শুরু হবে ২০১৯ সালের আগস্ট থেকে।

চেভেনিং অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম ব্যবহার করে আবেদন জমা দিতে হবে। এক্ষেত্রে নিজ দেশের চেভেনিং পেইজে গিয়ে “Apply Now” বাটনের মাধ্যমে আবেদন করতে হবে।

এই বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আপনার স্বতন্ত্র দেশের পৃষ্ঠা ভিজিট করুন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আবেদনের শেষ তারিখ: নভেম্বর ৮, ২০১৯ (১০৩ দিন বাকি)

আবেদন করুন এখানে

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ১৫ মার্চ ২০২৬
বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা
  • ১৫ মার্চ ২০২৬
ঈদ বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা, যা বলছে অধিদপ্তর
  • ১৫ মার্চ ২০২৬
কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: রাইট
  • ১৫ মার্চ ২০২৬
মাননীয় স্পিকার, আমরা নতুন বাংলাদেশ চাই
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence