ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, করুন আবেদন

০৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ PM
যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট ফরেন স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা বড় একটি বিষয় হয়ে দাঁড়ায়, যেখানে স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর যদি সেই স্কলারশিপ হয় যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট ফরেন স্কলারশিপ। প্রতি বছর যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করা হয়, যা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করে।

এই স্কলারশিপের আওতায় স্নাতক শেষ করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬।

ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রাম’এর আওতায় বিশ্বের ১৬০টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা

*জে-১ ভিসা সহায়তা;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*টিউশন ফি;

*থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি;

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা;

*ভ্রমণ ও লাগেজ ভাতা;

ঘরে বসে আইইএলটিএস প্রস্তুতি নিতে পড়ুন

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন;

*বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন);

*যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সেই বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

*আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*তিনটি সুপারিশপত্র;

*অ্যাকাডেমিক রেকর্ড–বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);

*টোফেল/আইইএলটিএস স্কোর;

*যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোনো আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইন আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইলে ([email protected]) যোগাযোগ করা যেতে পারে।

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুলাই ২০২৬।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬