সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ আইডিবি-বিআইএসইডব্লিউতে, থাকছে কর্মসংস্থানের সুযোগ

৩০ জুলাই ২০২৫, ০১:০২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
স্কলারশিপে ৬৯তম রাউন্ডে ১৬৫ প্রার্থী ভর্তিতে আবেদন চলছে আইডিবি-বিআইএসইডব্লিউতে

স্কলারশিপে ৬৯তম রাউন্ডে ১৬৫ প্রার্থী ভর্তিতে আবেদন চলছে আইডিবি-বিআইএসইডব্লিউতে © সংগৃহীত

নন-আইটি ব্যাকগ্রাউন্ড স্নাতকধারীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রতিষ্ঠানটি ৬৯তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। এ রাউন্ডে ১৬৫ প্রার্থী ভর্তির সুযোগ পাবেন। ছয় থেকে সাড়ে আট মাসব্যাপী পরিচালিত হবে এসব কোর্স। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরে চাকরির বাজার সার্ভে করে সে অনুসারে কোর্সগুলো ডিজাইন ও পরিচালনা করে আসছে যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশ-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। এই প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৭ হাজার ৬৬৩ আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪ টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রসঙ্গত, আইডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইডিবি-বিআইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশ সেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*সফলভাবে কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

স্নাতক ও সমমানদের কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট,  অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: সাশ্রয়ী খরচ ও সহজে ভিসা সুবিধা প্রাপ্তিতে আদর্শ ৮ দেশ

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর  ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সূত্র: আইএসডিবি-বিআইএসইডব্লিউর অফিশিয়াল ওয়েবসাইট

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence