ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে মেধাবৃত্তি পাচ্ছেন মাদরাসার ৬৮ শিক্ষার্থী

৩০ জুন ২০২৫, ১০:৫২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:০১ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারাদেশের বিভিন্ন ফাজিল ও কামিল মাদরাসা থেকে মেধা বৃত্তি প্রদানের জন্য ৬৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। ফাজিল (স্নাতক) পাস, ফাজিল (স্নাতক) অনার্স, কামিল দুই বছর মেয়াদী এবং কামিল এক বছর মেয়াদী মাস্টার্স কোর্স পরীক্ষা-২০২২ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য হতে ট্যালেন্টপুলে ১৬ জন ও বিষয়ভিত্তিক সাধারণ বৃত্তির আওতায় ৫২ জনকে এ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত শিক্ষার্থীরা নিজেরা অথবা তাদের প্রতিনিধি মারফত বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে বৃত্তির অর্থ উত্তোলন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থীকে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, পরীক্ষার রেজিস্ট্রেশনের ফটোকপি (যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পেয়েছেন) এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

বৃত্তির অর্থের পরিমাণ সম্পর্কে বলা হয়, সম্মিলিত মেধাক্রম অনুযায়ী ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ১০ হাজার টাকা করে পাবেন।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৬ দাবির পর ৪ দাবি নিয়ে ফের উপাচার্যের কাছে পাবিপ্রবি ছাত্রদল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
উগ্রবাদ-অসহিষ্ণুতা সমস্যার সমাধান খুঁজতে গবেষণার আহ্বান ইউজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9