ছয় শিক্ষার্থী পেল ইয়ংওয়ান স্কলারশিপ, সিআইইউ–ইপিজেডে বিশ্বমানের ক্যারিয়ার প্রস্তুতির সুযোগ

২৮ জুন ২০২৫, ১০:৪৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে কিহাক সুংয়ের সঙ্গে নির্বাচিত ছয় শিক্ষার্থী

স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে কিহাক সুংয়ের সঙ্গে নির্বাচিত ছয় শিক্ষার্থী © টিডিসি ফটো

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ছয়জন মেধাবী শিক্ষার্থী ‘ইয়ংওয়ান সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যান্ড প্লেসমেন্টস প্রোগ্রাম’-এর আওতায় পেয়েছেন পূর্ণ স্কলারশিপ। এই উদ্যোগ বাস্তবায়ন করেছে কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান কর্পোরেশন, যারা আনোয়ারার কোরিয়ান ইপিজেডের অন্যতম প্রধান বিনিয়োগকারী।

শনিবার (২৮ জুন) বিকেলে আনোয়ারার ইয়ংওয়ান কর্পোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্কলারশিপ সনদ বিতরণ করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং।

অনুষ্ঠানে কিহাক সুং বলেন, ‘বাংলাদেশের তরুণরা মেধাবী ও পরিশ্রমী। সিআইইউ’র মতো গুণগত শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করে আমরা এই শিক্ষার্থীদের আন্তর্জাতিকমানের কর্পোরেট লিডার হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও জানান, এই স্কলারশিপ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস এবং ক্যারিয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: দেশে করোনা-ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ অবস্থা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব। বক্তব্য রাখেন ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক, উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার এবং কর্নেল শাহজাহান। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার রুমা দাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টি মীর্জা মোহাম্মদ জামশেদ আলী, ইঞ্জিনিয়ার আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাফিয়া গাজী রহমান, ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিআইইউ ও ইয়ংওয়ান কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় প্রতি বছর ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ছয় শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে।

শিক্ষার্থীরা পাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা। নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখার শর্তে তাদের পুরো ব্যাচেলর প্রোগ্রামের জন্য শতভাগ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি, তারা ইয়ংওয়ান কর্পোরেশনে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে এবং সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করলে প্রতিষ্ঠানটিতে সরাসরি চাকরির সুযোগও থাকবে। এছাড়া, শিক্ষার্থীদের জন্য থাকবে অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ সুবিধা, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। সর্বশেষ, যারা উচ্চশিক্ষায় আগ্রহী, তাদের জন্য কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

এই স্কলারশিপ প্রথম পর্যায়ে কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্যে ভর্তি পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। প্রোগ্রামটি প্রতি সেমিস্টারে চালু থাকবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9