মাসে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা বৃত্তি দেবে ব্র্যাক, আবেদনের বাকি ৭ দিন

১৪ জুন ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:০১ PM
সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক

সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক © সম্পাদিত

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে ব্র্যাক। নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ও মাসিক আর্থিক সহায়তা পাবেন। ব্র্যাক শিক্ষা কর্মসূচির ‘মেধাবিকাশ উদ্যোগ-২’ এর মাধ্যমে এ সহায়তা দেওয়া হবে। মেডিকেল শিক্ষার্থীরা মাসে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার করে বৃত্তি পাবেন। আগামী ২১ জুন পর্যন্ত আবেদন করা যাবে, সে হিসেবে আর সাতদিন সময় পাবেন শিক্ষার্থীরা।

ব্র্যাকের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সহজ নয়। এই সাফল্যের জন্য তোমাদেরকে সারা বছর মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হয়েছে। পরীক্ষায় ভালো করার পর দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। তোমার এগিয়ে যাওয়ার পথে এখন কি অর্থনৈতিক অনিশ্চয়তা বাধা হয়ে দাঁড়িয়েছে? 

আরও বলা হয়েছে, মেধাবিকাশ উদ্যোগ-২ দিচ্ছে মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির সুযোগ, যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেমে না যায়। নির্বাচিত শিক্ষার্থীরা পাবে এককালীন ও মাসিক আর্থিক সহায়তা। 

শিক্ষার্থী নির্বাচন মানদণ্ড
ক. শিক্ষার্থীকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

খ. শিক্ষার্থীকে আর্থিকভাবে অসচ্ছ্বল পরিবার থেকে হতে হবে।

গ. শিক্ষার্থীদের সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।

ঘ. ব্র্যাক এর যেকোন কর্মসূচির অন্তর্ভুক্ত দরিদ্র সদস্যবৃন্দের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে। 

ঙ. শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ব্র্যাক গ্র্যাজুয়েট, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি এবং উন্নয়নের বাইরে থাকা জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

বৃত্তির পরিমাণ
নির্বাচিত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এককালীন ১৫ হাজার ও মাসিক সাড়ে ৭ হাজার টাকা এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার ও মাসিক ৭ হাজার টাকা বৃত্তি পাবেন।

আবেদন প্রক্রিয়া
আপনি কেন নিজেকে বৃত্তিটি পাওয়ার যোগ্য মনে করেন, এই বিষয়ে ২৫০ শব্দের একটি অনুচ্ছেদ লিখুন। উক্ত অনুচ্ছেদটি আবেদনপত্র হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন: ভোরের আলো ফোটার আগেই একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

আবেদনের নিয়মাবলী
ক. আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভর্তির সময় জমাকৃত অর্থের রশিদের ফটোকপি জমা দিতে হবে।

খ. আবেদনকারীর জন্মনিবন্ধন জাতীয় পরিচয়পত্র এসএসসি এইচএসসির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ভর্তি পরীক্ষার ফলাফল, অভিভাবকের পেশা, আয়কর সনদ আয়ের সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং যোগাযোগের জন্য মোবাইল ফোন নম্বর আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন, ২০২৫


বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950