বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

২৬ এপ্রিল ২০২৫, ১০:২১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন এখনই

ইন্দোনেশিয়ায় ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব সুরাকার্তা (ইউএমএস)। ইন্টারন্যাশনাল প্রায়োরিটি স্কলারশিপ (আইপিএস)-এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৫।

স্কলারশিপ সময়কাল—

*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;

*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ; 

*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য ছয় সেমিস্টার বরাদ্দ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করুন দক্ষিণ কোরিয়ায়, বছরে মিলবে ১৪ লক্ষাধিক টাকা

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করবে;

*জীবনযাত্রার ব্যয় (ভাতা) হিসেবে প্রতি মাসে ১৭ লাখ ৫০ হাজার আইডিআর দেবে; 

*বই ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার আইডিআর প্রদান করবে; 

*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে; 

*বিমানে যাতায়াতের টিকিট দেবে; 

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

অধ্যয়নের বিষয়

শিক্ষা অনুষদ, অর্থনীতি ও ব্যবসা অনুষদ, আইন অনুষদ, প্রকৌশল অনুষদ, ফার্মেসি অনুষদ, মনোবিজ্ঞান অনুষদ, ভূগোল অনুষদ, ইসলামিক স্টাডিজ অনুষদ, স্বাস্থ্য অনুষদ, যোগাযোগ ও তথ্যবিজ্ঞান অনুষদ।

প্রয়োজনীয় নথিপত্র—

*প্রার্থীর ছবি;

*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*ভাষাদক্ষতার সার্টিফিকেট; 

*বৈধ পাসপোর্ট;

*অ্যাকাডেমিক সুপারিশপত্র;

*মোটিভেশন লেটার;

*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;

*মেডিকেল রিপোর্ট;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা—

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।  

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬