এইচএসসি পড়ুয়াদের শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

১৯ এপ্রিল ২০২৫, ১০:১৮ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
এইচএসসিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক

এইচএসসিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহ্জালাল ইসলামী ব্যাংক © সংগৃহীত

২০২৪ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এইচএসসিতে অধ্যয়নরত মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ঘোষণা দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে তারিখের মধ্যে এই বৃত্তির জন্য সরাসরি-ডাক-কুরিয়ারযোগে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা—

১. এইচএসসি বা সমমানের শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে;

২. বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ এবং অন্য বিভাগে জিপিএ-৪.৮০ পেতে হবে;

৩. সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৮০ এবং অন্য বিভাগে জিপিএ-৪.৫০ থাকতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ আইডিবি-বিআইএসইডব্লিউতে, থাকছে কর্মসংস্থানের সুযোগ

আবেদনের শর্ত—

*আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে; 

*যেসব আবেদনকারীর পিতা বা মাতার বছরে আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না। অর্থাৎ যেসব প্রার্থীর অভিভাবকের বছরে আয় ২ লাখ টাকার কম তারা আবেদন করতে পারবেন; 

*ওপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে বা কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; 

*অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে; 

আরও পড়ুন: বিনা মূল্যে কারিগরি প্রশিক্ষণ দেবে আইডিবি-বিআইএসইডব্লিউ, বয়স ১৮ হলেই আবেদন

যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন—

আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করতে পারবেন;

আবেদন যেভাবে করবেন—

আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নম্বর ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ মে ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে;

বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

ইইই

ব্লেড-ক্ষুর নিয়ে চাকসু নেতার ওপর হামলা
  • ৩০ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence