অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু কাল

১৪ এপ্রিল ২০২৫, ১০:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৮ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৪-২৫ অর্থবছরের উপবৃত্তির আবেদন আগামীকাল মঙ্গলবার শুরু হবে। এ কার্যক্রম শেষ হবে ১৫ মে। এ নির্দেশনা জানিয়ে সব কলেজ অধ্যক্ষকে চিঠি দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ চিঠি প্রকাশ করা হয়েছে সোমবার।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ-শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সালে ২০২৪-২৫ অর্থবছরে উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

সরকারের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী https://estipend.pmeat.gov.bd সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন করার তারিখ ও সময় আজ সকাল ৯টা থেকে ১৫ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

অক্টোবরে কলকাতায় খেলবে ব্রাজিল, জানা গেল প্রতিপক্ষ কারা
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে সংঘর্ষের পর নীরব ক্যাম্পাস, স্বাভাবিক ক্লাস-পরীক্ষা
  • ০৪ আগস্ট ২০২৬
অভিজ্ঞ ব্যাটিং কোচ পেল পাকিস্তান
  • ০৪ আগস্ট ২০২৬
অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই
  • ০৪ আগস্ট ২০২৬
পাবিপ্রবির স্বাধীনতা হলে ৯ মাস ধরে ডাইনিং রোটেশন বন্ধ, বাড়ছ…
  • ০৪ আগস্ট ২০২৬
শাবিপ্রবির বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্মেলন নভেম্বরে, থাকব…
  • ০৪ আগস্ট ২০২৬