বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ পাকিস্তানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

১১ এপ্রিল ২০২৫, ১১:০০ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৫ AM
পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে আবেদন করুন দ্রুতই

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে আবেদন করুন দ্রুতই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর ও পিএইচডির মেয়াদ ৩ বছর। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ জুন ২০২৫। 

কমস্যাটস বিশ্ববিদ্যালয় পাকিস্তানের ইসলামাবাদের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়।  

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*রেজিস্ট্রেশন ফি দেবে;

*ল্যাব ফি মওকুফ করবে;

*আবাসন ও পরিবহন সুবিধা দেবে;

*স্বাস্থ্য বীমা প্রদান করবে; 

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন তুরস্কে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

পাক নিচে

আবেদনের যোগ্যতা—

*স্নাতকোত্তরে ন্যূনতম ১৬ বছরের ও পিএইচডির জন্য ন্যূনতম ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম সিজিপিএ ২.৫ এবং পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম ৫ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে; 

প্রয়োজনীয় নথিপত্র—

*স্টেটমেন্ট অব পারপাজ;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট সাইজ ছবি;

*পাসপোর্টের কপি;

*ইংরেজি দক্ষতার সনদ; 

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জুন ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ পুুকুর থেকে উদ্ধার
  • ১৭ জুন ২০২৬
কিশোরকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়িতে হামলা…
  • ১৭ জুন ২০২৬
রোহিঙ্গা প্রতবাসন‌ মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর নির্ভর…
  • ১৭ জুন ২০২৬
মাছ আমদানিতে শুল্কের কড়াকড়ি, বেনাপোল বন্দরে কমেছে ট্রাকের স…
  • ১৭ জুন ২০২৬
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
  • ১৭ জুন ২০২৬
আন্তর্জাতিক জার্নাল র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বাকৃবির ‘জাভার’, এ…
  • ১৭ জুন ২০২৬
×