ইসরায়েলের স্কলারশিপ ফিরিয়ে দিলেন রাবি শিক্ষার্থী 

০৭ এপ্রিল ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৩৫ PM
মো. কামরুল হাসান (উজ্জ্বল)

মো. কামরুল হাসান (উজ্জ্বল) © টিডিসি ফটো

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’ (Brain and Data Science)-এ ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক সাবেক শিক্ষার্থী। 

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম মো. কামরুল হাসান (উজ্জ্বল)। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

আজ সোমবার কামরুল জানান, গতকাল রবিবার (৬ এপ্রিল) আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ Brain and Data Science বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলা-তে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।

তিনি আরও বলেন, সম্ভবত এটি আমার অ্যাকাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, রাবির সাবেক এই শিক্ষার্থী 'চাঁদপুর ফ্যামিলি, রাবির অন্যতম সম্মানিত সদস্য এবং বর্তমানে উপদেষ্টাদের একজন। বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুন্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • ০৪ আগস্ট ২০২৬
সমকামিতার বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল
  • ০৪ আগস্ট ২০২৬
সব ধরনের ফুটবল থেকেই কি অবসর নিবেন নেইমার, জানা যাবে ডিসেম্…
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএনও অফিসে বসে ঘুষ নিচ্ছেন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
  • ০৪ আগস্ট ২০২৬
বেরোবিতে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের পর ১৪৪ ধারা জারির আবেদন
  • ০৪ আগস্ট ২০২৬
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত জুলাই আন্দোলনের সমন্বয়ক রাশেদ
  • ০৪ আগস্ট ২০২৬