বিনা মূল্যে ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রামে অংশ নিন, ৩০-এর কম বয়সী হলেই আবেদন

১৩ মার্চ ২০২৫, ১০:৩০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:২৫ PM
ইউনিসেফের ইয়াং লিডারশিপ প্রোগ্রামে অংশ নিতে চাইলে আবেদন করুন এখনই

ইউনিসেফের ইয়াং লিডারশিপ প্রোগ্রামে অংশ নিতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বাংলাদেশি তরুণদের জন্য ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ চালু করেছে, যা ভবিষ্যৎ চেঞ্জমেকারদের নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে। এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের নীতি-নির্ধারণ, অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিকাশের প্রয়োজনীয় দক্ষতা প্রদান। বাংলাদেশি তরুণদের জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হচ্ছে, যার শেষ তারিখ ৩০ মার্চ ২০২৫।

সুযোগ-সুবিধা

আবেদনকারীদের মধ্যে থেকে সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করবে ইউনিসেফ। 

*আর্থিক সহায়তা প্রদান করবে। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যুতে যাওয়া ও সেখান থেকে সংলগ্ন অন্য যে কোনো স্থানে যাতায়াত করা যাবে;

*প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাবলিক পলিসি সাইকেল (সরকারি নীতি প্রক্রিয়া) ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম এমন কার্যকরী টুল সরবরাহ করা হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনা তুরস্কের বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবদনের যোগ্যতা

 

*স্নাতকধারী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে; 

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;

*পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ  করতে হবে);

*পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল);

*দুটি রেকমেন্ডেশন লেটার। (সুপারিশে স্বাক্ষর ও লেটারহেড থাকতে হবে);

*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি;

*ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের);

*স্টেটম্যান্ট অব পারপাস। সর্বোচ্চ তিন পৃষ্ঠা লিখতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে 

প্রোগ্রামের সময়সূচি

যাতায়াতের সময়সহ ৪ থেকে ১০ মে পর্যন্ত ‘ইয়াং লিডারশিপ প্রোগ্রাম’ চলবে ঢাকায়।

আবেদনপ্রক্রিয়া

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্রটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। 

প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

নেটফ্লিক্সের শেয়ারের দামে ৯ শতাংশ হ্রাস
  • ১৭ জুলাই ২০২৬
পুরান ঢাকার ড্রেনে নিখোঁজ পরিচ্ছন্নতাকর্মীর লাশ, রাস্তা খুড়…
  • ১৭ জুলাই ২০২৬
জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল 
  • ১৭ জুলাই ২০২৬
তিন প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, বিক্রি ও বিপণন…
  • ১৭ জুলাই ২০২৬
স্ত্রীর উদ্দ্যেশে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
  • ১৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল দেখতে মাঠে থাকবেন স্পেনের প্রধা…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence