স্কলারশিপে উচ্চশিক্ষা নিন সংযুক্ত আরব আমিরাতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

১০ মার্চ ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
সংযুক্ত আরব-আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

সংযুক্ত আরব-আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল ২০২৫।

খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের (UAE) আবুধাবিতে অবস্থিত একটি স্বনামধন্য গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এটি বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন।

‘খলিফা বিশ্ববিদ্যাল‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের পছন্দের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধাও রয়েছে এই স্কলারশিপে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ;

*মাসিক উপবৃত্তি;

*স্বাস্থ্য ভাতা;

*গবেষণা ভাতা;

*আবাসন সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*খাবার ভাতা;

*ভিসা আবেদনের ফি; 

আরও পড়ুন: যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের, আবেদন স্নাতকোত্তরে

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট-এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে; 

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন থাইল্যান্ডে, আবেদন আইইএলটিএস ছাড়াই

প্রয়োজনীয় নথিপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ); 

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার দুইটি;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ; 

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৫।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬