স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডসে, এক বছরে থাকছে ২৯ লাখ পর্যন্ত বৃত্তি

১০ মার্চ ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫২ PM
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদেরও এই স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ১ মে ২০২৫।

ইউনিভার্সিটি অব টোয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টোয়েন্টি (টোয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধা—

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য ন্যূনতম € ৩,০০০ থেকে সর্বোচ্চ € ২২,০০০ ইউরো দেবে; 

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে; 

*স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*আইইএলটিএস ৬.৫ বা টোফেলে ৯০ থাকতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে উচ্চশিক্ষা নিন রোমানিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে 

আবেদন যেভাবে—

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অব টোয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ মে ২০২৫।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence