মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চে এডমিশন ফেয়ার

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM

© সংগৃহীত

মালয়েশিয়ার ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ৩ দিনব্যাপী প্রোগ্রাম ইন্ট্রোডাকশন অ্যান্ড এডমিশন ফেয়ারের আয়োজন করা হয়েছে। এই ফেয়ারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু ৬টি ফ্যাকাল্টির প্রোগ্রামসমূহ এবং ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস, ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা এর হলরুমে (লেভেল ১২) এই মেলা চলবে।

মেলায় ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন। 

ইউসিএসআই ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে ৬টি ফ্যাকাল্টির মোট ২৩টি প্রোগ্রামে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে। প্রোগ্রাম ইন্ট্রোডাকশন এন্ড এডমিশন ফেয়ারে শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের পছন্দের প্রোগ্রাম বেছে নিতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস শিক্ষার্থীদের আকর্ষণীয় স্কলারশিপ সুবিধা দিচ্ছে। এই বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেধাবী শিক্ষার্থীদের ৫ কোটি টাকার বেশি স্কলারশিপ ও শিক্ষা সহায়তা অফার করেছে। চলতি শিক্ষাবর্ষেও থাকছে আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ।

প্রসঙ্গত, মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বিশ্বের ইউনিভার্সিটিগুলোর শীর্ষ এক শতাংশের ভেতরে অবস্থান করছে, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে যার অবস্থান ২৬৫। ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে এর অবস্থান ৯ম। এটি বাংলাদেশ সরকার অনুমোদিত ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস দেশের প্রথম ফরেন ইউনিভার্সিটি ক্যাম্পাস।

ভিজিট করুন: https://www.bangladesh.ucsiuniversity.edu.my/

ঈদে বাড়িতে না যাওয়া শিক্ষার্থীদের জন্য বেরোবি উপাচার্যের বি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের পরই নতুন সরকারের সামনে যে বড় তিন চ্যালেঞ্জ
  • ২১ মার্চ ২০২৬
ঈদ আসে-ঈদ যায়, প্রিয়জনের শূণ্যতা ঘোচে না
  • ২১ মার্চ ২০২৬
 ৪০০০ কিমি দূরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত…
  • ২১ মার্চ ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল আয়ারল্যান্ডের
  • ২১ মার্চ ২০২৬
বিনা মূল্যে পিএইচডির সুযোগ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে, থ…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence