পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেবে পুচির মা

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
কনটেন্ট ক্রিয়েটর পুচির মা ও তার পরিবার

কনটেন্ট ক্রিয়েটর পুচির মা ও তার পরিবার © সংগৃহীত

পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দেবে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘পুচির মা’। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। আমি এই বছর ৫ জন দুঃস্থ ও গরীব শিক্ষার্থীদেরকে পড়ালেখার জন্য মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিবো। প্রতি শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে দেয়া হবে।’

কে কে আবেদন করতে পারবে জানিয়ে পুচির মা বলেন, ‘সাধারণ শিক্ষার্থী, মাদ্রাসা থেকে, আদিবাসী যে কেউ আবেদন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘যাচাই-বাছাই করে আমরা লটারির মাধ্যমে ৫ জন শিক্ষার্থীকে সিলেক্ট করবো। যাকে বৃত্তি দেয়া হবে তাকে নিয়ে কোন ভিডিও করা হবে না।’

আবেদন পদ্ধতি

এ ইমেইলে [email protected] আবেদন করতে হবে। 

ইমেইলে যা সংযুক্ত করতে হবে

শিক্ষার বিস্তারিত লিখে CV

স্কুল বা কলেজের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের স্বাক্ষরিত অনুমতিপত্র বা বেতন রিসিট (আপনি যে শিক্ষার্থী তার প্রমাণ হিসেবে)।

অভিভাবকের পেশা ও পরিবারের আর্থিক অবস্থা উল্লেখ করতে হবে।

এ ছাড়া কোন ডকুমেন্ট দরকার হলে পরবর্তী ইমেইলে জানানো হবে।

আবেদনের সময়সীমা

ফেব্রুয়ারি ২৮ তারিখ, ২০২৫

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকা অন…
  • ০৪ আগস্ট ২০২৬
জকসু ভিপি ও জিএসকে মেরে ক্যাম্পাসছাড়া করল ছাত্রদল
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন ১০ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকা কলেজে ছাত্রশিবির নেতার ওপর ছাত্রদলের হামলা
  • ০৪ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে সেফটি অফিসার, আবেদন ১০ আগস…
  • ০৪ আগস্ট ২০২৬