স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, আবেদন করুন দ্রুতই

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
থিঙ্ক বিগ স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন এখনই

থিঙ্ক বিগ স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য অত্যন্ত জনপ্রিয় একটি গন্তব্য। দেশটিতে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ঐতিহ্যবাহী শহর ব্রিস্টলে প্রতিষ্ঠিত ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য আসেন। শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ প্রদান করে, যার মধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের স্কলারশিপ অন্যতম।

বাংলাদেশসহ প্রায় সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৪ ফ্রেব্রুয়ারি ২০২৫। 

‘থিঙ্ক বিগ‘ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের অনুদান দেয়া হবে টিউশন ফি প্রদানের জন্য। বিশ্বব্যাপী উদ্ভাবনী গবেষণার জন্য ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সুনাম রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯০৯ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।

সুযোগ-সুবিধা—

*স্নাতকের শিক্ষার্থীদের প্রতি বছর ৬, ৫০০ এবং ১৩০০০ হাজার পাউন্ডের উপবৃত্তি দেয়া হবে;

*প্রদানকৃত অর্থ শুধু টিউশন ফি-র জন্য ব্যবহার করা যাবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক

আবেদনের যোগ্যতা—

*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে যে কোনো বিষয়ে স্নাতক করতে পারবেন;

*টিউশন ফি-র জন্য অন্য কোনো তহবিলের আবেদনকারী হওয়া যাবে না;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬
খুতবার সময় পাশের মুসল্লিকে চুপ করালেও কি গুনাহ হবে?
  • ২৩ অক্টোবর ২০২৬
তিব্বতে ভূমিকম্পে লণ্ডভণ্ড শত শত বাড়ি, নিহত ১৬
  • ২৩ অক্টোবর ২০২৬
সব ধরনের ফুটবল থেকে অবসরের পর কী করবেন, জানালেন নেইমার
  • ২৩ অক্টোবর ২০২৬
আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের তারিখ-সময় নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক ক…
  • ২৩ অক্টোবর ২০২৬