গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ, আবেদনের সময় বাড়াল

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
আইসিটি বিভাগ

আইসিটি বিভাগ © সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের উৎসাহ প্রদানের জন্য ২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও গবেষণায় ফেলোশিপ/বৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সম্প্রতি আবেদনপত্র আহ্বানের পর এবার আবেদনের সময় বাড়িয়েছে আইসিটি বিভাগ। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে সময় বৃদ্ধি করে আইসিটি বিভাগ।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) উপসচিব আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২০২৫ অর্থবছরে আইসিটি খাতে গবেষণার জন্য ফেলোশিপ প্রদান, আইসিটি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ প্রদানের জন্য ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান এবং বিশেষ অনুদান প্রদানের লক্ষ্যে আবেদন গ্রহণের সময়সীমা আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নীতিমালায় বর্ণিত যোগ্যতা সম্পন্ন আগ্রহী দেশে ও বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক এবং প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে অনলাইনের এই লিংকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার 
  • ০৪ আগস্ট ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন, স…
  • ০৪ আগস্ট ২০২৬
বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কখন কোথায় ম্যাচ
  • ০৪ আগস্ট ২০২৬
সব পক্ষকেই ধৈর্য ধারণ করতে বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ…
  • ০৪ আগস্ট ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন ৮ আগস্ট…
  • ০৪ আগস্ট ২০২৬
এবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ও ন্যাশন্যাল মেডিকেলে সংঘর্…
  • ০৪ আগস্ট ২০২৬