স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, থাকছে ৫৫ লাখ টাকা বৃত্তি

১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন এখনই

ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে কানাডা বর্তমানে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য। দেশটির শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, সাশ্রয়ী টিউশন ফি, আবাসন সুবিধা ও শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগসহ নানা সুবিধা কানাডাকে আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে। এসব কারণে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বাংলাদেশের অনেক শিক্ষার্থী কানাডায় যান। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, যা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সহজ করে তোলে।

কানাডার অনেক স্কলারশিপের মধ্যে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫।

ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। দেশটির সবচেয়ে প্রাণবন্ত শহর টরন্টো, অন্টারিওতে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ইয়র্ক বিশ্ববিদ্যালয় একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট, যা বিশ্বব্যাপী কানাডার বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।

সুযোগ-সুবিধা—

*প্রেসিডেন্টস ইন্টারন্যাশনাল স্কলারশিপ অব এক্সিলেন্সের আওতায় ৪৫ হাজার ডলার করে প্রদান করবে। এ ছাড়া টেন্ডান্ডা ভায়া অ্যাওয়ার্ডের আওতায় ৩০ হাজার ডলার করে প্রদান করবে;

*মোট ৪ বছর স্কলারশিপ দেয়া হবে;

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদনের যোগ্যতা—

*কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়া একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*২০২৫ সালের ফল সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে ও ভর্তির সুযোগ পেতে হবে;

*উচ্চ মাধ্যমিক পাস হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নেতৃত্বের গুণাবলি থাকতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;

*রিকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬