স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, থাকছে ৩ লাখ টাকার স্কলারশিপ, আবেদন আজকের মধ্যেই

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপে পড়তে আজই আবেদন করুন

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপে পড়তে আজই আবেদন করুন © সংগৃহীত

নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টি মেধাবী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে। বাংলাদেশসহ ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫।

ইউনিভার্সিটি অব টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধা—

স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮৮ হাজার ২০০ টাকা)  প্রদান করবে। 

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টুয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর যে কোনো একটিতে ভর্তি হতে হবে;

*স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ৬.৫ বা টোফেলে ৯০ থাকতে হবে;

আবেদন প্রক্রিয়া—

আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি  নম্বরসহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence