ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ যুক্তরাষ্ট্রে, মাসে দেবে ৩ লাখ ৭৬ হাজার টাকা

২৭ জানুয়ারি ২০২৫, ১০:২৬ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
৩০ থেকে ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ফেলোশিপ দেবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

৩০ থেকে ৩৫ মেধাবী শিক্ষার্থীকে ফেলোশিপ দেবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণায় আট সাপ্তাহের জন্য ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সামার ফেলোশিপ ২০২৫’ (SURF)-এর আওতায় ৩০ থেকে ৩৫ মেধাবী শিক্ষার্থীকে এই ফেলোশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৫। 

গবেষণাভিত্তিক এ ফেলোশিপ চলবে আগামী বছরের ২১ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত। ফেলোশিপের জন্য নেই কোনো আবেদন ফি। আবেদনকারীরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষদের নির্দেশনায় গবেষণা প্রকল্পগুলোয় কাজ করবেন। স্ট্যানফোর্ডের এ ফেলোশিপের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে নিযুক্ত করা এবং শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নে উৎসাহিত করা।

সুযোগ-সুবিধা—

*ভ্রমণ ভাতা প্রদান করবে; 

*আবাসন ভাতা প্রদান করবে; 

*খাদ্যসহায়তা প্রদান করবে; 

*ফেলোশিপ শেষে ৫ হাজার ৫০০ ডলার প্রদান করবে; 

গবেষণা প্রকল্পসমূহ—

*অ্যারোনটিকস ও মহাকাশবিজ্ঞান;

*শিশুচিকিৎসা, জৈবপ্রযুক্তি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*বায়োইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*বায়োইঞ্জিনিয়ারিং ও জেনেটিকস;

*কেমিক্যাল প্রকৌশল, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল;

*রেডিওলজি, রসায়ন, গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, তথ্য ও প্রযুক্তি;

*সিভিল ও পরিবেশগত প্রকৌশল;

*ভাষাতত্ত্ব;

*কম্পিউটার বিজ্ঞান;

*বায়োমেডিকেল ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্স;

*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং;

*ভূতত্ত্ব;

*শক্তিবিজ্ঞান ও প্রকৌশল;

*ব্যবস্থাপনা বিজ্ঞান;

আবেদনের যোগ্যতা—

*ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে;

*নিম্ন আর্থসামাজিক অবস্থাসম্পন্ন পরিবার থেকে আসা শিক্ষার্থী হতে হবে; 

প্রয়োজনীয় নথিপত্র—

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP);

*২টি রেকমেন্ডেশন লেটার; 

আবেদনপদ্ধতি—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ, জামায়াত …
  • ১১ মার্চ ২০২৬
পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধরের অভিযোগ, মামলা দায়ের
  • ১১ মার্চ ২০২৬
রাবিতে প্রতিবন্ধী কোটার ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের তারিখ ঘোষ…
  • ১১ মার্চ ২০২৬
বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা কেন গুরুত্বপূর্ণ
  • ১১ মার্চ ২০২৬
‘যে শিক্ষার আলোই পায়নি, তার টাকার গরমে শিক্ষাপ্রতিষ্ঠান চলা…
  • ১১ মার্চ ২০২৬
ঢাবিতে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দে…
  • ১১ মার্চ ২০২৬
close