আইইএলটিএল ছাড়াই চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স-পিএইচডি, আবাসনসহ দেবে নানান সুবিধা

১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM
চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডির সুযোগ দিচ্ছে চীন সরকার

চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডির সুযোগ দিচ্ছে চীন সরকার © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদী স্নাতকোত্তর ও চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের (সিএসসি) আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চীনের চংকিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মার্চ ২০২৫। 

১৯৫০ সালে প্রতিষ্ঠিত চংকিং ইউনিভার্সিটি বর্তমানে চীনের চতুর্থ বৃহত্তম পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। আধুনিক সুযোগ-সুবিধা ও উচ্চমানের শিক্ষার কারণে এটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত। বর্তমানেিএ বিশ্ববিদ্যালয়ে ২৫ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। 

স্নাতকোত্তরে আবেদনের বিষয়—

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং, ডিজিটাল ইকোনমি, ট্রান্সলেশন অ্যান্ড ইন্টারপ্রেটিং, লজিস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, আইন, কন্ট্রোল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকস, ড্রামা অ্যান্ড ফিল্ম, এবং ডিজাইন। 

পিএইচডিতে আবেদনের বিষয়—

ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার

সুযোগ-সুবিধা—

*মাস্টার্স প্রোগ্রামে প্রতি মাসে ৩,০০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৪৯,৬০০ টাকা);

*পিএইচডি প্রোগ্রামে প্রতি মাসে ৩,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৫৭,৮৭৮ টাকা);

*রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করবে;

*কোনো টিউশন ফি লাগবে না;

*ক্যাম্পাসে বিনা মূল্যে থাকার ব্যবস্থা আছে;

*চিকিৎসা বিমা সুবিধা দেবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

আবেদনের যোগ্যতা—

*চীন ব্যতীত অন্য দেশের নাগরিক হতে হবে;

*আবেদনকালে ৩৫ বছরের কম বয়সী স্নাতক ডিগ্রিধারী হতে হবে (মাস্টার্সের ক্ষেত্রে);

*আবেদনকালে ৪০ বছরের কম বয়সী স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে (পিএইচডির ক্ষেত্রে);

*অন্য কোনো বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবেন না;

প্রয়োজনীয় নথিপত্র—

*চীনা সরকারি বৃত্তির আবেদন ফরম;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একটি অধ্যয়ন পরিকল্পনা বা গবেষণা প্রস্তাব;

*দুটি সুপারিশপত্র;

*পাসপোর্টের একটি অনুলিপি;

*অপরাধকর্মে জড়িত না মর্মে প্রত্যয়নপত্র;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন বছরের শুরুতেই আবেদনযোগ্য ৩টি স্কলারশিপ সম্পর্কে

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ৩ ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ১৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার করলে লাইসেন্স বাতিলে…
  • ১৫ মার্চ ২০২৬
হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালাল এক আসামি
  • ১৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ও ইরাকের এরবিলে তেল শোধনাগারে…
  • ১৫ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081