আহত অসচ্ছল শিক্ষার্থীদের এককালীন সহায়তা দেবে সরকার, আবেদন করবেন যেভাবে

০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
দুর্ঘটনায় গুরুতর আহত  চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © টিডিসি সম্পাদিত

গুরুতর আহত ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের জন্য চিকিৎসা অনুদানের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তিকের জন্য অনুদান আবেদন শুরু হয়েছে। ষষ্ঠ থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা এককালীন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত এ অনুদান পেতে পারেন।

এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা রবিবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়েছে। চিকিৎসা অনুদান পেতে চিকিৎসাধীন শিক্ষার্থীকে ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শর্তাবলি—

*চিকিৎসা মেয়াদে শুধু একবারই  চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে;

*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা ১ বছরের মধ্যে;

দরকারি কাগজপত্র—

*আবদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসাসনদ;

*চিকিৎসাগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট; 

*ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদানকৃত প্রত্যয়নপত্র;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence