স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়

০৪ জানুয়ারি ২০২৫, ০৪:১১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
এক্সিলেন্স মাস্টার ফেলোশিপে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে

এক্সিলেন্স মাস্টার ফেলোশিপে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড। ‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’র আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত সব বিষয় নিয়ে স্নাতকোত্তর করতে পারবেন। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৫। 

শিক্ষার্থীরা অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন। জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃস্থানীয় গবেষণাপ্রতিষ্ঠান।

জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৫৫৯ সালে জন কেলভিন প্রতিষ্ঠা করেন। মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় জ্ঞান ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা। বর্তমানে এটি সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণার সুযোগ রয়েছে, যা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

সুযোগ-সুবিধা—

এক্সিলেন্স মাস্টার ফেলোশিপের আওতায় শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক দেওয়া হবে। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে দ্বিতীয় বছরের ফেলোশিপের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন জাপানে, প্রতি কর্মদিবসে থাকছে ২৪০০ ইয়েন

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*নতুন আবেদনকারী হতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র—

*জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা); 

*একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;

*মোটিভেশন লেটার;

*দুজন অধ্যাপকের রেফারেন্স লেটার;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ (জিআরই, আইইএলটিএস বা টোফেল স্কোর);

আরও পড়ুন: স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬