স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে, প্রতিমাসে থাকছে ১৪ লাখ টাকা

২৭ অক্টোবর ২০২৪, ০১:৪২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে

স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে দুই বছর মেয়াদী স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে তাইওয়ান সরকার। “ তাইওয়ান ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট প্রোগ্রাম (TIGP)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনা দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৫।

এই স্কলারশিপ প্রোগ্রামটি একাডেমিয়া সিনিকা এবং তাইওয়ানের শীর্ষ জাতীয় গবেষণা বিশ্ববিদ্যালয় দ্বারা যৌথভাবে সংগঠিত। এটি তাইওয়ান এবং বিদেশের তরুণ একাডেমিক প্রতিভাদের শিক্ষিত করার জন্য একটি সম্পূর্ণ ইংরেজি এবং উন্নত গবেষণা-ভিত্তিক পরিবেশ প্রদান করে। পড়াশুনার মাধ্যম ইংরেজি ভাষায় পরিচালিত হবে।
 
সুযোগ-সুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ১২ হাজার ৫০০ তাইওয়ান ডলার (১৪ লাখ ৯৭ হাজার ৭৯০ টাকা) প্রদান করবে ।
* ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি প্রদান করবে।
* বিমান ভাড়া এবং ভিসা ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে।
* স্বাস্থ্য বীমা প্রদান করবে। 

স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তাইওয়ানে, সঙ্গে প্রতিমাসে ৯০ হাজার টাকা - The  Daily Campus

যোগ্যতাসমূহঃ 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক (বিজ্ঞান সম্পর্কিত যেকোনো বিষয়ে) ডিগ্রিধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তর (বিজ্ঞান সম্পর্কিত যেকোনো বিষয়ে)  ডিগ্রিধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজি ভাষার দক্ষ হতে হবে। (আইইএলটিএস/টোফেল/স্যাট/জিআরই থাকতে হবে)।
* যে প্রোগ্রামে আবেদন করবেন, সেই প্রোগ্রামের দেয়া অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 

অধ্যয়নের বিষয়সমূহঃ
বায়োইনফরমেটিকস, মলিকুলার মেডিসিন, আর্থ সিস্টেম সায়েন্স, জীববৈচিত্র্য, ইন্টারডিসিপ্লিনারি নিউরোসায়েন্স, সামাজিক নেটওয়ার্ক এবং মানবকেন্দ্রিক কম্পিউটিং, আণবিক বিজ্ঞান ও প্রযুক্তি, ন্যানোবিজ্ঞান ও প্রযুক্তি এবং টেকসই রাসায়নিক বিজ্ঞান ও প্রযুক্তি।

যে সকল প্রোগ্রামে আবেদন করা যাবেঃ 
* Chemical Biology and Molecular Biophysics 
* Molecular and Biological Agricultural Sciences 
* Molecular and Cell Biology 
* Bioinformatics 
* Molecular Medicine 
* Earth System Science 
* Biodiversity 
* Interdisciplinary Neuroscience 
* Social Networks and Human-Centered Computing 
* Artificial Intelligence of Things 
* (Joint Admission Program) Molecular Science and Technology 
* (Joint Admission Program) Nano Science and Technology 
* (Joint Admission Program) Sustainable Chemical Science and Technology 

আরও পড়ুন: এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন?

প্রয়োজনীয় নথিঃ 
* আবেদনকারীর পাসপোর্ট এবং ছবি।
* জীবনবৃত্তান্ত। 
* একাডেমিক পেপারস ( সনদ এবং ট্রান্সক্রিপ্ট)। 
* তিনটি রেফারেন্স লেটার। 
* আবেদনকারীর সিভি। 
* ইংরেজী ভাষা দক্ষতার সনদ (আইইএলটিএস/টোফেল/স্যাট/জিআরই/মিডিয়াম অব ইন্সট্রাকশন)। 
* একাডেমিক থেসিস পেপার (পিএইচডি)।
* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)। 
* স্টেটমেন্ট অব পারপাস।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

নাবালকদের নিয়ে ডিপফেক তৈরির অভিযোগে মামলা
  • ১৬ জুলাই ২০২৬
অ্যাম্বুলেন্সে ঢাকায় রোগী নেওয়ার পথে প্রাণ হারালেন ২ জন
  • ১৬ জুলাই ২০২৬
লামিন ইয়ামালকে গোসল করানো মেসির ভাইরাল ছবিটি কি সত্য, জানা…
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ, সচিব কমিটিতে সিদ্ধা…
  • ১৬ জুলাই ২০২৬
পিকফোর্ডের ‘পেনাল্টির নোট’ খুঁজে পেলেন মেসিরা, এরপর যা ঘটল.…
  • ১৬ জুলাই ২০২৬
নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে আর মাত্র ১৫ দিন
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence