স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস, থাকছে ৩ লাখ টাকা

২৩ অক্টোবর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডস © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টুয়েন্টি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন-ইউরোপীয় ইউনিয়ন (নন-ইউ) উভয় দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীদেরও এই স্কলারশিপে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের শেষ সময় ১ ফেব্রুয়ারি ২০২৫।

ইউনিভার্সিটি অফ টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়।এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

সুযোগ-সুবিধাসমূহ:
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো (বাংলাদেশী টাকায় ৩ লাখ ৮৮ হাজার ২০০ টাকা)  প্রদান করবে। 

স্নাতক ও  স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ড

যোগ্যতাসমূহ:
* আবেদনকারীকে ২০২৫/২০২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অফ টুয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলির একটিতে ভর্তি হতে হবে। 
* স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস ৬.৫ বা টোফেলে ৯০ থাকতে হবে।

আরও পড়ুন: বিনা খরচে অংশ নিন আমেরিকান এক্সচেঞ্জ প্রোগ্রামে, পাসপোর্ট ছাড়াই আবেদনের সুযোগ

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারীকে প্রথমে ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি  নম্বর সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬