স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কাতার, লাগবে না আইইএলটিএস

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কাতার

স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কাতার

বিশ্বের অন্যতম ধনী দেশ কাতার। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের দেয়া স্কলারশিপ তেমনই একটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ ফেব্রুয়ারি ২০২৫।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজ, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, পাবলিক পলিসি, হেলথ এন্ড লাইফ সায়েন্স এবং এক্সিকিউটিভ এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ বা আংশিক টিউশন প্রদান করবে। 
* বিবাহিতদের জন্য পারিবারিক আবাসনের ব্যাবস্থা।
* বিমানে যাতায়াতের খরচ।
* টিউশন ফি মওকুফ।
* কোনো আবেদন ফি নেই।
* আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আরও পড়ুন: স্নাতকোত্তর-পিএইচডি করুন আয়ারল্যান্ডে, সঙ্গে থাকছে ২৯ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 
* স্নাতকে অধ্যায়নের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে।
* স্নাতকোত্তরের জন্য ভাল ফল সহ স্নাতকের সনদ থাকতে হবে।
* পিএইচডির জন্য অবশ্যই ভাল একাডেমিক স্কোর সহ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে।
এছাড়াও বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা থাকতে পারে।

আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন 

সব প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটে আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষ…
  • ২২ জুন ২০২৬
চীনের উদ্দেশ্যে মালয়েশিয়া ছাড়লেন প্রধানমন্ত্রী 
  • ২২ জুন ২০২৬
সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৪৮৫, আবেদন আগ…
  • ২২ জুন ২০২৬
ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্র…
  • ২২ জুন ২০২৬
বিশ্ববাজারে কমল ইউরিয়া সারের দাম
  • ২২ জুন ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, আবেদন ৩০ জুন পর…
  • ২২ জুন ২০২৬