বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন যুক্তরাষ্ট্রে

১০ জুলাই ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৩ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ আগস্ট এবং আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৪।

‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্রাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’ এর অধীনে দেওয়া এ স্কলারশিপের অর্থায়ন করবে এডিবি। শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হবে না কোন আবেদন ফি।

স্কলারশিপের সুবিধাসমূহ:
* স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য পূর্ণকালীন টিউশন ফি প্রদান।
* নিজস্ব (ইস্ট-ওয়েস্ট সেন্টারে) আবাসন ব্যবস্থা।
* খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে একটি আংশিক উপবৃত্তি।
* বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ ক্রয় ও সরবরাহের জন্য দেয়া হবে ভাতা।
* স্বাস্থ্য বীমা কভারেজের জন্য থাকবে ভর্তুকি।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়া পড়া যাবে জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে

যোগ্যতা:
* উচ্চতর একাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি।
*  ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
* প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া 
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে 

মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
জুমার দিন আসরের পর যে আমল ও দোয়ার ফজিলত অনেক
  • ২৩ অক্টোবর ২০২৬
ডিজিটাল বিমাসেবা সম্প্রসারণে সোনালী লাইফ ও নগদের চুক্তি
  • ২৩ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলনের মনোনয়ন নিয়ে করেছেন চেয়ারম্যান নির্বাচন, এব…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
  • ২৩ অক্টোবর ২০২৬