বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ব্রাজিল

০১ জুলাই ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

বিনামূল্যে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের জন্য প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রাজিল সরকার। এই স্কলারশিপের আওতায় ব্রাজিলের শতাধিক সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যামে এই তথ্য জানানো হয়। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৪। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। মাধ্যমিক ও সমপর্যায়ের পরীক্ষায় নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। তবে ব্রাজিলে থাকা-খাওয়ার খরচ শিক্ষার্থীকেই বহন করতে হবে। এ জন্য শিক্ষা চলাকালে ব্রাজিলে জীবনধারণের ব্যয় বহন করা শিক্ষার্থীর পক্ষে সম্ভব হবে কি না, এ–সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শিক্ষকতায় আগ্রহীদের জন্য সুখবর, সুযোগ আছে বাংলায় পাঠদানের

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমান সময়ে ব্রাজিলে জীবনধারণের ব্যয় মাসে ন্যূনতম ৪০০ ডলার বা প্রায় ৪৭ হাজার টাকা। 

যেভাবে আবেদন করবেন তা জানতে এই ই–মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন: dce@itamaraty.gov.br

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ব্রাজিল

 
বাংলাদেশের ফুটবল উন্মাদনা ও জেন-জি’র সমর্থন: আবেগ, ইতিহাস ও…
  • ১৮ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬