উচ্চশিক্ষায় বিশ্বসেরা শহরের তালিকা প্রকাশ— শীর্ষে লন্ডন, ঢাকা কোথায়?

কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস ২০২৫
১৮ জুন ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
লন্ডন ও ঢাকা

লন্ডন ও ঢাকা © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা শহরের তালিকায় এবারও তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। তালিকায় স্থান পাওয়া ১৫০টি বিশ্বসেরা শহরের তালিকায় উচ্চশিক্ষার শ্রেণিতে ঢাকার অবস্থান ১৪১তম। আজ মঙ্গলবার (১৮ জুন) প্রকাশিত ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস-২০২৫’ র‍্যাঙ্কিংয়ে এসব তথ্য উঠে এসেছে। গতবার তালিকায় স্থান পাওয়া ১৬০টি বিশ্বসেরা শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৪৯তম। 

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান কিউএস এবারের ২০২৫ সালের র‍্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্যের শহর লন্ডন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে জাপানের টোকিও ও দক্ষিণ কোরিয়ার সিউল। 

‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিংয়ে একবারে তলানিতে রয়েছে বাংলাদেশের ঢাকা শহরের নাম। বিশ্বের সেরা ১৫০টি শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪১তম। এবারের র‍্যাঙ্কিংয়ে ওভারঅল স্কোরে ঢাকার স্কোর ৪৭ দশমিক ৭, যা গতবার ছিল  ৪৪ দশমিক ১।ফলে, তালিকায় শেষে থেকে বসবাসের যোগ্যতা হারানোর পর এবার উচ্চশিক্ষা গ্রহণের জন্য বসবাস যোগ্যতাও হারাল চারশো বছরের পুরনো এই শহর।

কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র‌্যাঙ্কিং থেকে পড়ুয়ারা স্বাধীনভাবে তাদের পড়াশোনার গন্তব্য বেছে নেওয়ার নানা বিষয়ে তথ্য পেয়ে থাকেন। এর মধ্যে থাকার খরচ, জীবনযাত্রার মান, বিশ্ববিদ্যালয়ের মান এবং আগের পড়ুয়াদের অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত থাকে। 

তালিকায় শীর্ষস্থানে থাকা লন্ডন বিগত চার বছর ধরে একই অবস্থান ধরে রেখেছে। কিংস কলেজ লন্ডন এবং ইউসিএল (ইউনিভার্সিটি কলেজ লন্ডন) সহ বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমিক প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল এই শহরে।

২০১৯ সাল থেকে শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে। তবে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালের র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়নি। অন্তত আড়াই লাখ জনসংখ্যা এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে থাকা অন্তত দুটি বিশ্ববিদ্যালয় থাকলে সেই শহরকে এই র‌্যাঙ্কিংয়ের আওতায় আনা হয়।

৬টি মানদণ্ডের ভিত্তিতে ‘কিউএস বেস্ট স্টুডেন্ট সিটিস’ র‍্যাঙ্কিং করা হয়। এগুলো হলো- ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস; স্টুডেন্ট মিক্স, ডিজায়ারেবিলিটি, এম্প্লয়ান এক্টিভিটি, এফোর্ডেবিলিটি এবং স্টুডেন্ট ভয়েস।

মোট স্কোর ১০০-এর মধ্যে ১০০ পেয়ে লন্ডন তালিকায় সবার শীর্ষে। এরপর জাপানের টোকিও ৯৯.২, দক্ষিণ কোরিয়ার সিউল ৯৭.৮ পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। এরপর সেরা দশে রয়েছে যথাক্রমে জার্মানির মিউনিখ (স্কোর ৯৭.৭), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (৯৭.১), অস্ট্রেলিয়ার সিডনি (৯৫.৪), ফ্রান্সের প্যারিস (৯৪.৬), সুইজারল্যান্ডের জুরিখ (৯৪.৫), জার্মানির বার্লিন (৯৪.৪) ও কানাডার মন্ট্রিল (৯২.১)।

তালিকায় এবার এশিয়ার ৪৯টি শহরের নাম এসেছে। তালিকায় সবার শীর্ষে রয়েছে টোকিও। এতে ভারতের ৪টি ও বাংলাদেশের একটি শহরের স্থান হলেও পাকিস্তানের কোন শহর তালিকায় জায়গা হয়নি। 

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence