ষষ্ঠ-স্নাতকের শিক্ষার্থীরা পাবে ১০-৫০ হাজার টাকার সহায়তা

১৫ জুন ২০২৪, ০৯:২৯ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট © সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা ২০২৩-২৪ অর্থবছরের মে-জুন প্রান্তের আবেদন করতে পারবেন। আগামী ২৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হবে। আবেদনকারীদের মধ্য থেকে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আদেশটি প্রকাশ করা হয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীরা অনলাইনে তাঁর চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন। দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা গ্রহণের সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর অথবা এক বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে
শিক্ষার্থীদের এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা গ্রহণসংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র
* ছবি
* স্বাক্ষর
* জন্ম নিবন্ধন সনদ
* অভিভাবকের জাতীয় পরিচয়পত্র 
* শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) 
* দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারী হাসপাতালের ডাক্তার/উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশ (নির্ধারিত ফর্মে) 
* পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র (প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) 

আরও পড়ুন: বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা
আবেদনের প্রাপ্তির ০৩-০৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আরও বিস্তারিত জানতে ক্লিক করুন

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে খামারবাড়িতে চাঁদাবাজি ও কর্মকর্তাকে …
  • ১২ মার্চ ২০২৬
এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও রাতের খাবারের আয়োজন ঢাবি ছা…
  • ১২ মার্চ ২০২৬
নিজের অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তা নিহত
  • ১১ মার্চ ২০২৬
বিয়ের প্রলোভনে স্বামী পরিত্যক্ত নারীকে ফাঁদে ফেলে সংঘবদ্ধ ধ…
  • ১১ মার্চ ২০২৬
শিক্ষার সংকট ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী তারেক রহমানের চ্যালে…
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081