প্রধানমন্ত্রীর উপবৃত্তির অ্যাকাউন্ট ‘নগদে’ রূপান্তরের সময় বাড়ল

১৩ জুন ২০২৪, ০৬:২১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৭ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট লোগো

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট লোগো © সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘নগদ’-এ রূপান্তরের সময় বাড়ানো হয়েছে। বুধবার (১২ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক যুগ্ম সচিব মো. আসাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২৭ জুন পর্যন্ত অ্যাকাউন্ট ‘নগদ’-এ রূপান্তর করা যাবে। আর উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তিপ্রাপ্ত, উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অনলাইন ব্যাংক (এজেন্ট ব্যাংকিংসহ) এবং ‘নগদ’ হিসাবধারী ব্যতীত অন্যান্য মোবাইল আর্থিক সেবা প্রদানকারী (বিকাশ, রকেট, উপায়, শিওরক্যাশ ও এম ক্যাশ) প্রতিষ্ঠানের সব উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে এইচএসপি-এমআইপি সফটওয়্যারে ‘নগদ’-এ রূপান্তর করার সময় ৮ জুন পর্যন্ত নির্ধারিত ছিল।

এ ছাড়াও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের হালনাগদ বা আপডেট করা তথ্য অনুমোদনের সময় ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল।

সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য আপডেট করার সময়সীমা আগামী ২৭ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এইচএসপি-এমআইএস সফটওয়‍্যারে অন্তর্ভুক্ত ‘নগদ’ অ্যাকাউন্টসের তথ্যাদি যাচাই বাটনে ক্লিক করে পুরনায় সংরক্ষণ করতে হবে।

উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায় থেকে পাওয়া উপকারভোগী শিক্ষার্থীদের আপডেট করা তথ্য অনুমোদনের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

 
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির পরই রাশিয়া থেকে ২০হেলি…
  • ১৮ জুন ২০২৬
ডিমলায় এনসিপির আহ্বায়ক শাহ আজিজুর রহমান সদস্য সচিব রাশেদ ইস…
  • ১৮ জুন ২০২৬
সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলে…
  • ১৮ জুন ২০২৬
বজ্রপাতে তিন যুবকের মৃত্যু 
  • ১৮ জুন ২০২৬
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশি, দেখুন তালিকা
  • ১৮ জুন ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে…
  • ১৮ জুন ২০২৬