স্নাতকোত্তর-পিএইচডি করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে থাকছে ২৬ লাখ টাকা

০৮ জুন ২০২৪, ১১:৫৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩২ PM
স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

স্নাতকোত্তর করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ৩ জুন থেকে আবেদন শুরু হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৪ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ।

রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম এবং মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* আবাসন সুবিধা প্রদান করবে। 
* উপবৃত্তি হিসেবে বাৎসরিক ১৯,০৯২ পাউন্ড ( বাংলাদেশী টাকায় প্রায় ২৬ লাখ ১৬ হাজার ১৩১ টাকা) প্রদান করবে।  
* এয়ার টিকিট এবং ভিসা ফি প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 

ইউরোপের সেরা দশটি বিশ্ববিদ্যালয় | AmaderParis


যোগ্যতাসমূহ
* আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছর বয়সী হতে হবে। 
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র
* জীবন বৃত্তান্ত।
* জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি। 
* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ।
* সিভি/রিজিউম। 
* ইংরেজিতে দক্ষতা সনদ। ( আইইএলটিএস )। 
* রেফারেন্স লেটার।  

আরও পড়ুন: সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক করুন পোল্যান্ডের ভিসটুলা বিশ্ববিদ্যালয়ে

আবেদন প্রক্রিয়া
অনলাইনের মাধ্যমে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন 

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬