ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়, থাকছে বিমান খরচ-আবাসন ভাতা

০৬ জুন ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়

ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার মাস মেয়াদি ফেলোশিপের সুযোগ দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি। আর কয়েকটি ফেলোশিপের জন্য হাজারো আবেদন জমা পড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ‘মরিস আর. গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’র আওতায় নির্বাচিতদের এ সুযোগ দেওয়া হবে। প্রতিভা, অভিজ্ঞতা, সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গির বৈচিত্র্যের মিশ্রণে প্রতিনিধিত্ব করার জন্য সারা বিশ্ব থেকে ফেলোদের নির্বাচন করা হয়। 

বাংলাদেশসহ সব আন্তর্জাতিক শিক্ষার্থী এ ফেলোশিপে অংশগ্রহণ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। এই ফেলোশিপে যেকোন সময় আবেদন করা যায়। 

‘মরিস আর গ্রিনবার্গ ওয়ার্ল্ড ফেলোশিপ’ প্রোগ্রামটি চার মাসের। প্রতিবছর আগস্টের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্রোগ্রামটি হয়ে থাকে। প্রোগ্রামে সাপ্তাহিক সেমিনার, বিশিষ্ট অতিথিদের সঙ্গে আলোচনা, প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং আলোচনা ও প্যানেলে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।

ইয়েল বিশ্ববিদ্যালয় বৈচিত্র্য ও বৈষম্যহীনতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে যোগ্য ব্যক্তিদের ফেলোর জন্য সুযোগ দেয়। লিঙ্গ, জাতি, ধর্ম, বয়স, অক্ষমতা ভিত্তিতে বৈষম্য করে না ইয়েল।

Yale University | History, Schools, Alumni, & Facts | Britannica

সুযোগ-সুবিধা
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* জীবনযাত্রার খরচ। 
* আবাসন খরচ।
* স্বাস্থ্যবীমা।
* কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের শর্তাবলী
* স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
* সর্বনিম্ন পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
* বয়সের কোনো সময়সীমা নেই।

আরও পড়ুন: সেরা পাঁচ স্কলারশিপ নিয়ে পড়ুন বেলজিয়ামে, লাগবে না আইএলটিএস

প্রয়োজনীয় নথিপত্র
* জীবনবৃত্তান্ত।
* একটি ব্যক্তিগত বিবৃতি।
* তিনটি রেফারেন্স লেটার। 
* একটি ভিডিও বিবৃতি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে  আবেদন করতে  এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রক…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
দেশে আরও কমেছে স্বর্ণের দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?
  • ১৫ মার্চ ২০২৬
প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081