বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

৩০ মে ২০২৪, ০১:০২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান © সংগৃহীত

নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু করতে যাচ্ছে ওমান। বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে এ তথ্য জানিয়েছে। এর আগে ২০২৩ সালের ৩১ অক্টোবর ওমান সরকার বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা দেওয়া বন্ধ করে দেয়।

বুধবার (২৯ মে) বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হকের বরাতে টাইমস অব ওমান এ খবর জানায়। এতে বলা হয়, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। এগুলোর মধ্যে রয়েছে- ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা, চিকিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা ও সব ধরনের অফিসিয়াল ভিসা।

টাইমস অব ওমানের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা বন্ধের পর ওমানে বাংলাদেশি নাগরিকদের আগমন ৫০ শতাংশেরও বেশি কমে গেছে। গত সেপ্টেম্বরে বাংলাদেশি নাগরিকদের আগমন দাঁড়িয়েছে ২৮ হাজার ২০১ জন, যা কয়েক মাসের ব্যবধানে ৫০ শতাংশেরও বেশি কমেছে।

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান স্থগিত করে ওমান। সে সময় রয়্যাল ওমান পুলিশ (আরওপির) এক বিবৃতিতে জানায়, সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হয়েছে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে। তবে এর কোনো কারণ তখন আরওপির বিবৃতিতে উল্লেখ করা হয়নি। মাস্কাটের বাংলাদেশ দূতাবাস তখন এক বিবৃতিতে জানায়, ভিসা প্রদান বন্ধের এই প্রক্রিয়াটি ‘অস্থায়ী’।

তখন আরওপির বিবৃতিতে বলা হয়েছিল, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

সূত্র: টাইমস অব ওমান

ঢাবির এফ রহমান হল সংসদের উদ্যোগে সম্প্রীতির সেহেরি ভোজ
  • ১২ মার্চ ২০২৬
৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান
  • ১২ মার্চ ২০২৬
ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও…
  • ১২ মার্চ ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের ইফতার …
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় ছাত্রসভা নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
  • ১২ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081