স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে থাকছে ৪০ লাখ টাকা

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২৪।

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।   

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

বৃত্তির সংখ্যা
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে। বৃত্তিগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৭,০০০ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৪০ লাখ টাকা)  প্রদান করবে। 
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে  ৩০০০ ( বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) ডলার প্রদান করবে। 
* স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

 ৬০০ স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়

যোগ্যতাসমূহ
* আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনের ইউনিভার্সিটিতে

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

 স্কলারশিপ এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন 

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9