স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনের ইউনিভার্সিটিতে

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনে

স্কলারশিপ নিয়ে স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন চীনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে চীনের শানডং ইউনিভার্সিটি। চীনের শানডং প্রদেশের জিনান শহরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয় শানডং ইউনিভার্সিটি। এটি ১৯০১ সালে প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ মার্চ ২০২৪ । 

সুযোগ-সুবিধাঃ- 
দুই ধরনের স্কলারশিপ প্রদান করা হবে। (১) সম্পূর্ণ স্কলারশিপ এবং (২)  আংশিক স্কলারশিপ। 

(১) সম্পূর্ণ স্কলারশিপঃ- 
* শিক্ষাদান খরচ। 
* জীবিকা ভাতা। 
* আবাসন সুবিধা। 
* চিকিৎসা বিমা। 

(২)  আংশিক স্কলারশিপঃ- 
* টিউশন ফি। 
* চিকিৎসা বিমা। 

প্রোগ্রামসমূহের সময়কালঃ- 
* স্নাতক প্রোগ্রাম (৪, ৫ ও ৬ বছর)। 
* স্নাতকোত্তর প্রোগ্রাম (৩ বছর)। 
* পিএইচডি প্রোগ্রাম (৪ বছর) । 

স্নাতকোত্তর করুন চীনের ২৭ বিশ্ববিদ্যালয়ে

আবেদনের যোগ্যতাঃ- 
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। 

* সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

* স্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে এবং বয়স ২৫ বছরের কম হতে হবে।

* স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে।

* ডক্টরাল প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে হবে এবং বয়স ৪০ বছরের কম হতে হবে।

* আবেদনকারীকে এসডিইউ বৃত্তি পাওয়ার সময়কালে চীনা সরকারের অর্থায়নে অন্য কোনো বৃত্তি দেওয়া হবে না। 

* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  আইইএলটিএস ৬ বা এর বেশি/টোফেল ৮০ পয়েন্ট বা এর বেশি/এসডিইউর ডিআই কোড: সি২৯৬/মাইবেস্ট স্কোর ৮০ পয়েন্ট বা এর বেশি থাকতে হবে। 

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর-পিএইচডি করুন চীনের বিশ্ববিদ্যালয়ে

* যেসব আবেদনকারীর সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা প্রতিষ্ঠানের প্রাথমিক ভাষা ইংরেজি, তাঁদের আইইএলটিএস অথবা টোফেল স্কোরের প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠানের প্রশাসন স্বাক্ষরিত ও স্ট্যাম্পযুক্ত একটি চিঠি জমা দিতে হবে, যা প্রমাণ করবে শিক্ষার্থীর অধ্যয়নের পুরো প্রোগ্রামটি ইংরেজি ভাষায় পরিচালিত হয়েছিল। 

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। এসডিইউ অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন  

বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, নিহত ১
  • ২২ জুন ২০২৬
গ্রুপে চতুর্থ দলও কি নকআউটে যেতে পারে—নিয়ম কী বলছে?
  • ২২ জুন ২০২৬
বিশ্বকাপের ইতিহাসে একক সর্বোচ্চ গোলদাতা হতে মরিয়া মেসি
  • ২২ জুন ২০২৬
ভূমিকম্পের মাত্রা ৪, উৎপত্তিস্থল যে জেলায়
  • ২২ জুন ২০২৬
আসামি হিসেবে শেখ হাসিনা আসবে, বাংলাদেশের মানুষ হাসবে: আমান
  • ২২ জুন ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন এইচএসসি পাস…
  • ২২ জুন ২০২৬