বিনামূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন কোরিয়ায়, থাকছে ২ হাজার বৃত্তি

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
 স্নাতকোত্তর-পিএইচডি করুন কোরিয়ায়

স্নাতকোত্তর-পিএইচডি করুন কোরিয়ায় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর, পিএইচডি এবং রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নের  সুযোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়ের ভিন্নতা রয়েছে।
 
কে-পপের দেশ হিসেবে বর্তমানে তরুণদের কাছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয়তা বাড়ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এখন অনেকের প্রিয় গন্তব্য দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি রয়েছে আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া বেষ্টিত চমৎকার পরিচ্ছন্ন পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত। 

সুযোগ-সুবিধাসমূহ:-
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* স্ব্যাস্থবীমা প্রদান করবে। 
* রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
* আবাসন ভাতা হিসেবে ২ লাখ কোরিয়ান ওন দেওয়া হবে।
* মাসিক ভাতা প্রদান করবে।  
* রিসার্চ প্রোগ্রামের জন্য সহয়তা প্রদান করবে। 
* বিনামূল্যে ১ বছর কোরিয়ান ভাষা শেখার সুযোগ। 

আবেদনের যোগ্যতা:-
* আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। তবে কোরিয়ান নাগরিকত্ব থাকা যাবে না।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।  
* শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 

ফুল-ফ্রিতে দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডি করার সুযোগ

প্রয়োজনীয় নথি:-
* জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি।
* অ্যাপ্লিকেশন ফরম।
* মা-বাবার জাতীয় পরিচয়পত্রের কপি ও  মা-বাবার সঙ্গে পারিবারিক সম্পর্কের লিখিত কাগজপত্র।
* একাডেমিক সকল ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
* ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট। ( যদি থাকে )।
* দুটো রেকমেন্ডেশন লেটার।
* সিভি। 
* রিসার্চ প্রপোজাল।
* ইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 
* স্টেটমেন্ট অব পারপাস। 

বৃত্তির মেয়াদ: 
স্নাতকোত্তর ডিগ্রি: ৩ বছর (১ বছরের কোরিয়ার ভাষা শিক্ষা ও ২ বছরের ডিগ্রি)
ডক্টরাল ডিগ্রি: ৪ বছর (১ বছরের কোরিয়ার ভাষা শিক্ষা এবং ৩ বছরের ডিগ্রি)
গবেষণা কার্যক্রম: ৬ মাস।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই স্নাতকোত্তর করুন সুইডেনে, আবেদন শেষ ২৮ ফেব্রুয়ারি

বৃত্তির পরিমাণ
এ প্রোগ্রামের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মোট ২ হাজার ২০০টি বৃত্তি দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-
গ্লোবাল কোরিয়া স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন  

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদনের সময়সীমা জানতে ক্লিক করুন 

আরও জানতে ক্লিক করুন

আইআরজিসির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহারাইনে গ্রেপ্তার ৪
  • ১২ মার্চ ২০২৬
ইরানে সরকার পতনের সম্ভাবনা নেই, দাবি মার্কিন গোয়েন্দাদের
  • ১২ মার্চ ২০২৬
ঢাবি অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • ১২ মার্চ ২০২৬
সম্রাট গ্রুপের প্রধান গ্রেপ্তার, ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ স…
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির প্রথম বর্ষে ভর্তি নিয়ে বিশেষ নির্দেশনা
  • ১২ মার্চ ২০২৬
মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081