সৌদি আরবে বিনামূল্যে মাস্টার্স–পিএইচডির সুযোগ, আবেদন শেষ কাল

১৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
সৌদি আরবে বিনামূল্যে মাস্টার্স–পিএইচডির সুযোগ

সৌদি আরবে বিনামূল্যে মাস্টার্স–পিএইচডির সুযোগ © সংগৃহীত

আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সৌদি আরব এখনো সারাবিশ্বে শীর্ষস্থানীয়। তবে বিজ্ঞান ও সাধারণ শিক্ষায়ও সৌদি আরব পিছিয়ে নেই। দেশটিতে রয়েছে উন্নত ও আধুনিক সব সুবিধাসম্পন্ন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়।

‘ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৭ ডিসেম্বর ২০২৩। 

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় সৌদি আরবের দাহরানে অবস্থিত একটি সরকারী বিশ্ববিদ্যালয়। সৌদি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে এ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা এবং ব্যবস্থাপনা প্রোগ্রামগুলো দেশের পাশাপাশি সমগ্র অঞ্চলে সর্বাধিক সম্মানিত। ১৯৬৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

১৯৭৫ সালে সৌদি আরবে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়। যার অধীনে প্রায় ২৫টি সরকারি উঁচুমানের বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে সৌদি সরকার বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে।

সুযোগ-সুবিধাসমূহঃ 
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* মাসিক উপবৃত্তি দেয়া হবে।
* আবাসনের ব্যবস্থা।
* স্বাস্থ্য বীমা।
* পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবার।
* গবেষণা ও বই প্রকাশের সুযোগ।

সৌদিতে পুরুষের চেয়ে বেশি বেতন নারীদের

আবেদনের যোগ্যতাঃ 
* আবেদনকারীদের অবশ্যই একটি নির্দিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
* আবেদনকারীর জিপিএ–৪ স্কেলে ২.৫ বা তার বেশি থাকতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই ইংরেজির দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে।
* আবেদনকারী শিক্ষার্থীদের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপের সব যোগ্যতা পূরণ করতে হবে।
* পিএইচডি প্রোগ্রামে আবেদনকারীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞানে এমএস ডিগ্রি (স্নাতক ডিগ্রির পর) থাকতে হবে।
* কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে, যেমন ডেটা প্রসেসিং, প্রোগ্রামিং, তথ্য সিস্টেম ইত্যাদি।

আরও পড়ুন: অস্ট্রিয়ার সেরা ৩ স্কলারশিপ, পড়ুন আইএলটিএস ছাড়াই 

প্রয়োজনীয় নথি: 
* পাসপোর্ট।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* তিনটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
* জীবনবৃত্তান্ত (সিভি)।
* পাসপোর্ট সাইজের ছবি।
* রিসার্চ প্রপোজাল।
* আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ।

আবেদনের প্রক্রিয়া
সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি স্কলারশিপে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু করতে প্রথমে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর অ্যাকাউন্টে সাইনআপ করতে হবে। সাইনআপের পর আগ্রহের প্রোগ্রাম নির্বাচন ও ওয়েবসাইটে প্রয়োজনীয় কাজগপত্র আপলোড করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬