টিউশন ফি-ভিসা ফিসহ ৪ স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে

১০ ডিসেম্বর ২০২৩, ১০:০২ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৪ PM
 ৪ স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের ইউনিভার্সিটিতে 

৪ স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের ইউনিভার্সিটিতে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে  স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস সরকার। ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপটির অর্থায়ন করে থাকে ডাচ শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 

মাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই ইউনিভার্সিটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৫৬ শতাংশ  বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন। 

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের মোট ৪টি স্কলারশিপ প্রদান করা হবে। 

(১) ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপঃ 
সুযোগ-সুবিধাঃ  জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ প্রদান করবে। আবেদনের শেষ সময়  ১ ফেব্রুয়ারি ২০২৪।

(২) ইউএম ব্রাইটল্যান্ডস ট্যালেন্ট স্কলারশিপঃ
সুযোগ-সুবিধাঃ শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচের জন্য ১১ হাজার ৪০০ থেকে ২২ হাজার ৮০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদনের খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণের খরচ প্রদান করবে। আবেদনের শেষ সময়  ১ ফেব্রুয়ারি ২০২৪।

(৩)  ইউএম একাডেমিক অ্যাচিভমেন্ট স্কলারশিপঃ 
আবেদনের শেষ সময় ১ মে ২০২৪। 

স্কলারশিপ নিয়ে পড়ুন আবুধাবির ইউনিভার্সিটিতে

(৪) ইউএম গ্লোবাল স্টাডিজ স্কলারশিপঃ 
সুযোগ-সুবিধাঃ জীবনযাত্রার ব্যয়ের জন্য বছরে ১১ হাজার ৪০০ ইউরো, স্বাস্থ্যবিমা, ভিসা আবেদন খরচ ২১০ ইউরো, টিউশন ফি, প্রাক্‌-একাডেমিক প্রশিক্ষণ খরচ প্রদান করবে।আবেদনের শেষ সময়  ১ ফেব্রুয়ারি ২০২৪।

ম্যাস্ট্রিচ ইউনিভার্সিটি স্কলারশিপের সময়কালঃ- 
* এক বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ১৩ মাসের বৃত্তি। 
* দুই বছরের মাস্টার্স প্রোগ্রামের জন্য ২৫ মাসের বৃত্তি
* ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রামের জন্য ৩৬ মাসের বৃত্তি

আবেদনের যোগ্যতাঃ- 
* ইউরোপীয় ইউনিয়নের দেশের বাইরের দেশের নাগরিক হতে হবে।
*  দ্বৈত জাতীয়তা বা নাগরিকত্ব থাকা যাবে না। 
* অবশ্যই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য আবেদন করতে হবে। 
*  ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। 
*  আবেদনকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আরও পড়ুন: টিউশন ফি-বিনামূল্যে ভিসাসহ স্কলারশিপ নিয়ে পড়ুন আবুধাবির বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্রঃ- 
* আবেদনকারীর জীবনবৃত্তান্ত।
*  মোটিভেশনাল পত্র।
*  একাডেমিক নম্বরপত্র বা সার্টিফিকেট।
*  আর্থিক প্রয়োজনের ব্যক্তিগত বিবৃতি।
*  রেফারেন্স লেটার।

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950