স্বপ্ন যাদের জার্মানিতে উচ্চশিক্ষার, পড়ুন আইইএলটিএস ছাড়াই

২২ নভেম্বর ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম জার্মানি

বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম জার্মানি © সংগৃহীত

বর্তমানে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ দেশের সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন। স্বপ্ন হবে না কেন? বিদেশে উচ্চশিক্ষা কাঙ্খিত লক্ষ্য অর্জনের সহজ পথ। তেমনই একটি দেশ জার্মানি। কেন জার্মানি আসবেন? একেক জনের কাছে একেক কারণে উত্তম। তবে প্রথম কারণ হলো জার্মানির শিক্ষার মান। সারা পৃথিবীতেই জার্মান ডিগ্রির কদর রয়েছে। বিশেষ করে বিজ্ঞান চর্চা ও গবেষণার জন্য জার্মানিকে স্বর্গ বলা চলে।

বিশ্বের ধনী দেশগুলোর অন্যতম জার্মানি। তথ্য-প্রযুক্তিতে অগ্রসরমান এ দেশ শিক্ষাসহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানীয়। বিশেষ করে দেশটির শিক্ষাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী। জার্মানির বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে ১২ শতাংশের বেশি বিদেশি পড়াশোনা করেন।

স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, সময়োপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে কেবল বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই ইউরোপের দেশগুলোর মধ্যে পছন্দের বিবেচনায় সম্ভবত সবচেয়ে এগিয়ে দেশটি। জার্মানির কিছু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আইইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ রয়েছে। তবে সেসব বিশ্ববিদ্যালয়গুলোয় আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেওয়া হয়।

ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে এ পরীক্ষা নেওয়া হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে ভর্তির পর মিলতে পারে বৃত্তিও। এ ক্ষেত্রে অনেক সময় আন্ডারগ্র্যাজুয়েট শেষে বৃত্তি পাওয়ার সুযোগ বেশি। পড়াশোনা শেষে অডি, বিএমডব্লিউ, ভক্সওয়াগন ও মার্সিডিজের মতো কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। ২০২৪ সালে ভর্তির জন্য এ সুযোগ পাবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

আইইএলটিএস বা অন্য কোনো ভাষা–দক্ষতা পরীক্ষা না দিয়েই শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয় এমন কয়েকটি জার্মান বিশ্ববিদ্যালয় হলো: 

* ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন
* ইউনিভার্সিটি অব সিয়েজেন
* ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন
* ইউনিভার্সিটি অব গিজেন
* ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ
* ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি
* এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স

study

আইইএলটিএসের বিকল্প পরীক্ষা: 
জার্মান বিশ্ববিদ্যালয়গুলোয় আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ আছে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। ভাষা–দক্ষতার প্রমাণ হিসেবেই তারা এ পরীক্ষা নেবে।

* ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য পূর্বের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণরূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য।

* শিক্ষার্থী স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না। শিক্ষার্থী যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে, তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।

* কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যারা আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।

আরো পড়ুন: সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা উপবৃত্তিসহ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

কেন আপনি জার্মানিতে পড়বেন?
জার্মানিকে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কিছু আছে। সেগুলো হলো:

*পড়ালেখা শেষে গবেষণা ও পূর্ণকালীন কাজ করার সুযোগ

*পড়াশোনা শেষে স্থায়ীভাবে থাকার সুবিধা

*ডেন্টাল, মেডিসিন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, আর্কিটেকচার, ব্যবসা ও আইনে পড়ার সুযোগ

*জার্মানির ১৬টি প্রদেশের মধ্যে ১৪টিতে শিক্ষার্থীদের কোনো টিউশন ফি দিতে হয় না। প্রতি ছয় মাসে ২০০ থেকে ৪০০ ইউরো সেমিস্টার ফি দিতে হয়, যার মধ্যে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান যে রাজ্যে অবস্থিত, সেখানকার সব ধরনের গণপরিবহনের ভাড়াও অন্তর্ভুক্ত থাকে।

*আন্তর্জাতিক মানের একাডেমিক পাঠ্যক্রম

*শেনজেনভুক্ত দেশগুলোতে ভ্রমণের সুবিধা 

* জার্মানিতে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ, এতে DAAD বৃত্তিও পেতে সুবিধা পেতে পারেন

* জার্মান ভাষা বিনা মূল্যে শেখার সুযোগ। আর এতে জার্মানিতে কাজ করার সুযোগ তৈরি হবে

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন লিংকে 

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081