সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে লাখ টাকা উপবৃত্তিসহ বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

২২ নভেম্বর ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
বিনামূল্যে সিঙ্গাপুরে উচ্চশিক্ষার সুযোগ

বিনামূল্যে সিঙ্গাপুরে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো নজরকাড়া স্কলারশিপ দিয়ে থাকে। তেমনি উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতিবছর বিভিন্ন ধরনের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুর সরকারের দেওয়া একটি অন্যতম স্কলারশিপ হচ্ছে ‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড”।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৩। 

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর। 

সুযোগ-সুবিধাসমূহ— 
* শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২,২০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করবে।  
* আবাসন ভাতা হিসেবে এককালীন  ১,০০০ সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করবে। 
*  মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
* বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১,৫০০ সিঙ্গাপুর ডলার  (বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করা হবে।

সিঙ্গাপুরে স্টুডেন্ট ভিসা পাওয়ার সহজ উপায়

আবেদনের যোগ্যতাসমূহ—
* প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
* স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট। 

প্রয়োজনীয় নথিপত্র—
* আবেদনকারীর পাসপোর্ট।
* আবেদনকারীর ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* সিভি।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)। 

আরও পড়ুন: সম্পূর্ণ টিউশন ফি নিয়ে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে 

আবেদনের প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।  

বিস্তারিত জানতে ক্লিক করুন  

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081