শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তির আবেদন শেষ ২০ নভেম্বর, জেনে নিন তথ্য

১৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তির আবেদন শেষ ২০ নভেম্বর

শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তির আবেদন শেষ ২০ নভেম্বর © সংগৃহীত

ঢাকা জেলা ব্যতীত দেশের ৬৩টি জেলায় শিশু কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা-২০২৩ একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীতে নির্বাচিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। সারা দেশে শিশু কল্যান ট্রাস্ট পরিচালিত মোট ২০৫ টি প্রাথমিক বিদ্যালয় আছে। বৃত্তি পরীক্ষার জন্য সারা দেশে মোট কেন্দ্র থাকবে ৬৬টি। প্রতিবছর মোট ২২০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়।

দুটি কোটায় মাসিক বৃত্তি প্রদান করা হয়। মেধা কোটায় ৭০০ টাকা ও সাধারণ কোটায় ৬০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। একবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী পড়াশোনার ধারবাহিকতা রক্ষা ও বার্ষিক সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত বৃত্তি সুবিধা ভোগ করে থাকে।

বৃত্তির ফরম পূরণের তারিখ: ১২ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত

বৃত্তি পরীক্ষার তারিখ: ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত

পরীক্ষার কেন্দ্র: প্রতিটি জেলা সদরে একটি করে পরীক্ষার কেন্দ্র থাকবে এবং তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক নির্বাচন করবেন। ঢাকা মহানগরীতে ৩টি কেন্দ্র থাকবে এবং তা বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, ঢাকা বিভাগ নির্বাচন করবেন।

প্রথম ধাপ: আপনার মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপের গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন। আপনার gmail ID–এ লগইন করুন।

আরও পড়ুন: পর্যটক ভিসা নিয়ে চাকরির আবেদনের সুযোগ দিচ্ছে আমেরিকা

দ্বিতীয় ধাপ: শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তরের ওয়েবসাইটে (www.skt.gov.bd) প্রবেশ করুন। ওয়েবসাইটের মেনুবার বৃত্তি অনলাইন ২০২৩–এ ক্লিক করলে Login/Register ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করতে Register বাটনে ক্লিক করে আপনার (প্রধান শিক্ষক) ইংরেজিতে পূর্ণ নাম, gmail/yahoo ID, পাসওয়ার্ড ও কনফার্ম পাসওয়ার্ড লিখুন এবং send OTP বাটনে ক্লিক করুন। আপনার  gmail/yahoo ID–তে ৪ (চার) সংখ্যার OTP  কোড মেইল পাবেন। কোডটি OTP ঘরে লিখে  Register বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

তৃতীয় ধাপ: আপনার রেজিস্ট্রেশনটি শিশু কল্যাণ ট্রাস্ট দপ্তর Verified করে দেবে। রেজিস্ট্রেশন Verified–এর পর আপনার নির্ধারিত User (gmail/yahoo) ID & password দিয়ে login বাটনে ক্লিক করলে বৃত্তি পরীক্ষা–২০২৩ অনলাইন আবেদন ফরম পাওয়া যাবে।

চতুর্থ ধাপ: আপনার ব্যবহৃত password ভুলে গেলে login পেজে user (gmail/yahoo ID লিখুন এবং forgot password বাটনে ক্লিক করলে আপনার gmail/yahoo ID–তে password মেইলে চলে যাবে।

বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট

ট্যাগ: বৃত্তি
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081