সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, লাগবে না আইইএলটিএস

১৩ নভেম্বর ২০২৩, ০১:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩১ PM
সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

সুইডেনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করার ঘোষণা দিয়েছে সুইডেন সরকার। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৪ । 

আন্তর্জাতিক  শিক্ষার্থীদের জন্য সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপ দেবে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তিতে মাস্টার্স প্রোগ্রামের সময় এক বা দুই বছর হতে পারে। এসআই স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে সুইডেনে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এ স্কলারশিপে আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই। কেউ বৃত্তি পেলে ২০২৪ সালের অটাম সেমিস্টারে পড়াশোনা শুরু হবে।

সুযোগ-সুবিধাঃ- 
* জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার ( বাংলাদেশি  টাকায় প্রায়  ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্য বিমা প্রদান করবে।
* ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।
* এছাড়া সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।

সুইডেনের স্টুডেন্ট ভিসা

যোগ্যতাসমূহঃ- 
* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
* তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফুলটাইম কাজ করলে যা প্রায় দেড় বছরের কাজের অভিজ্ঞতার সমতুল্য।
* সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।
* যে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করবেন তা অবশ্যই এসআই স্কলারশিপের জন্য যোগ্য হতে হবে।
* আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
* আগে সুইডিশ বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো ডিগ্রি নেওয়া থাকলে আবেদন করার প্রয়োজন নেই।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে নেদারল্যান্ডনের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

প্রয়োজনীয় কাগজপত্রঃ- 
* সিভি (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* লেটারস অব রেফারেন্স (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
* বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
* মোটিভেশন লেটার

আবেদন প্রক্রিয়াঃ- 
আগ্রহী প্রার্থীদের সুইডিশ ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এসআই স্কলারশিপের বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একই লিংক থেকে সিভি, লেটারস অব রেফারেন্স এবং কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্রের নির্ধারিত ফরম ডাউনলোড করতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 

বিশ্বকাপে নিজের সবচেয়ে পছন্দের গোল নিয়ে যা বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
এমবাপ্পের শততম ম্যাচে ম্যাজিক: রোনালদোকে ছুঁয়ে মেসিকে তাড়া …
  • ২৩ জুন ২০২৬
বৈরী আবহাওয়ায় ম্যাচ স্থগিতের নিয়ম কী? জেনে নিন ‘থান্ডারস্টর…
  • ২৩ জুন ২০২৬
প্রতিকূল আবহাওয়ায় বন্ধ ফ্রান্স-ইরাক ম্যাচ
  • ২৩ জুন ২০২৬
‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬