স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটিতে

১২ নভেম্বর ২০২৩, ১২:০১ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে ২০২৪ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি। ‘থিংক বিগ স্কলারশিপ’র আওতায় বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী বছরের ২৪ এপ্রিল।

ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থিত একটি গবেষণা প্রতিষ্ঠান। এ স্কলারশিপের আওতায় সামাজিক বিজ্ঞান, আইন, কলা, প্রকৌশল, স্বাস্থ্য বিজ্ঞান, জীবন বিজ্ঞান ও বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। তবে মেডিসিন, ডেন্টিস্ট্রি এবং ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্কলারশিপ পাওয়া যাবে না।

সুযোগ-সুবিধা
• স্নাতকে সর্বোচ্চ ১৩ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় প্রায় ১৭ লাখ টাকা) দেওয়া হবে।
• স্নাতকোত্তরে সর্বোচ্চ ২৬ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা) দেওয়া হবে।
• জীবনযাত্রার খরচ (৩ হাজার পাউন্ড) দেবে।
• আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা
• শিক্ষার্থীকে অবশ্যই মেডিসিন, ডেন্টিস্ট্রি ও ভেটেরিনারি সায়েন্স বাদে অন্যান্য স্নাতক কোর্সের জন্য আবেদন করতে 
  হবে।
• শিক্ষার্থীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• অন্য কোনো বৃত্তি বা তহবিল পেয়েছেন এমন কোনো শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না।
• যেসব আবেদনকারী স্নাতকোত্তর কোর্স করতে চান, তাঁদের অবশ্যই সামাজিক বিজ্ঞান এবং আইন কোর্সের জন্য   আবেদন করতে হবে।
• আন্তর্জাতিক শিক্ষার্থীকে অবশ্যই ভালো একাডেমিক ফল এবং অন্যান্য দক্ষতা অর্জন করতে হবে।
• শিক্ষার্থীকে অবশ্যই ফি প্রদানের সামর্থ্য থাকতে হবে।
• শিক্ষার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে।

আরো পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের কেনটাকি ইউনিভার্সিটিতে, যেভাবে আবেদন

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে তাঁর আগ্রহের কোর্সের জন্য আবেদন করতে হবে। তারপর থিংক বিগ বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। শিক্ষার্থীদের বৃত্তি আবেদনপত্রে তাঁদের শিক্ষার্থী পরিচয়পত্র এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।

আবেদনকারীকে সর্বোচ্চ ২০০ শব্দের মধ্যে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর। স্নাতক এবং স্নাতকোত্তর আবেদনকারীদের জন্য প্রশ্নগুলো আলাদা থাকবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন (https://www.bristol.ac.uk/international/fees-finance/scholarships/application-guidance/)।

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081