দেড় মাসের এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

০৩ নভেম্বর ২০২৩, ১২:১০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে সুসি

একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে সুসি © সংগৃহীত

দেড় মাসের একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রাম (সুসি)। এ প্রোগ্রামে স্নাতকোত্তর পর্যায়ে-২০২২ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ স্কলারশিপের জন্য আবেদন করা যাবে আগামী ২ ডিসেম্বর-২০২৩ পর্যন্ত।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ প্রোগ্রাম প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরও গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’।

এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২২ জুন থেকে ২৫ জুলাই। প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন।

রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে। কোর্সওয়ার্ক এবং শ্রেণিকক্ষের ক্রিয়াকলাপের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করারও সুযোগ থাকবে। মার্কিন দূতাবাস আদিবাসী গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়ের অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাগত জানায় এ প্রোগ্রামে।

সুযোগ-সুবিধা: 
• বিমানে আসা-যাওয়ার খরচ
• ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার
• আবাসন ব্যবস্থা
• যুক্তরাষ্ট্রের ভেতরে সকল যাতায়াত খরচ

যোগ্যতা:
• ইংরেজিতে সাবলীল হতে হবে
• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না
• বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে
• যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে
• যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে
• অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রী সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে
• জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে
• বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে
• আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে
• একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ
• পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে
• বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে

আরো পড়ুন: স্বপ্ন যাদের রাশিয়ায় উচ্চশিক্ষার, পড়ুন শতভাগ স্কলারশিপ নিয়ে

আবেদন প্রক্রিয়া
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদন করতে লিংকে ক্লিক করুন (https://docs.google.com/forms/u/0/d/1Xr71cqR3P3dYzj07zhQXO7MseJlvosgl6IkCWfPmo8g/viewform?edit_requested=true)।

ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কলারস প্রোগ্রামের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এছাড়া প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য ই-মেইল করুন এই ঠিকানায়- DhakaUSExchanges@State.gov।

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence