মায়ামি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, আবেদন শেষ ১ নভেম্বর

৩১ অক্টোবর ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
বিনামূল্যে পড়ার সুযোগ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে

বিনামূল্যে পড়ার সুযোগ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চমানের পাবলিক বিশ্ববিদ্যালয়। “স্ট্যাম্প স্কলারশিপ“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। 

বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর ২০২৩। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়।লিবারেল আর্টস এবং বিজ্ঞান তার শক্তি জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডা। শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক পরিচিত মুখ এ রাজ্যের বাসিন্দা। আর এই রাজ্যের পর্যটন শহর মায়ামি সারা পৃথিবীতেই বিখ্যাত। এই খ্যাতির রয়েছে আরও কিছু কারণ। বিশ্বব্যাপী অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ফ্যাশন, গণমাধ্যম, বিনোদন ও শিল্পের উল্লেখযোগ্য প্রভাব থাকার কারণে মায়ামিকে পৃথিবীর অন্যতম প্রধান শহর বিবেচনা করা হয়।

বিনামূল্যে পড়ার সুযোগ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে

সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* আবাসন খরচ প্রদান করবে।
* ল্যাপটপ প্রদান করবে ।
* ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশী টাকায় প্রায় ১৩ লক্ষ টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে। 
* শিক্ষার্থীরা গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন।

আরও পড়ুন: বিনামূল্যে পড়ার সুযোগ অস্ট্রিয়ার বিশ্ববিদ্যালয়ে, বছরে ৭ লাখ টাকা

আবেদনের যোগ্যতা:
* মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
* এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক 

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081