অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, আবেদন শেষ কাল

৩০ অক্টোবর ২০২৩, ১১:২১ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ © সংগৃহীত

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম জনপ্রিয় দেশ অস্ট্রেলিয়া। দেশটিতে বৃত্তির নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি শিক্ষাবৃত্তি নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষাবৃত্তি রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। 

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর, ২০২৩। 

সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 
* প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৪,৪০০ ডলার (বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩৭ লক্ষ টাকা)  প্রদান করবে। 
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে  ৩০০০ ( বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা) ডলার প্রদান করবে। 
* স্বাস্থ্য বীমা প্রদান করবে৷

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ জার্মানির ৭ বিশ্ববিদ্যালয়ে

যোগ্যতাসমূহ:
* আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।
* স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাশ হতে হবে। 
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। 
* সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত। 

বিদেশে উচ্চশিক্ষাঃ শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ বৃত্তান্ত

আবেদন প্রক্রিয়া:
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে। 

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে

সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বির্তক যে ব্যাখা দিলেন হান্নান মা…
  • ১৩ মার্চ ২০২৬
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষ…
  • ১৩ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৩ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ের পূর্বেই স্নাতক সম্পন্ন করল মাভাবিপ্রবির বিএ…
  • ১৩ মার্চ ২০২৬
খুবিতে আজ শোক দিবস: স্মরণ করা হচ্ছে কটকা ট্রাজেডির শহীদদের
  • ১৩ মার্চ ২০২৬
ঈদযাত্রায় সড়কে চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক নির্দে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081