স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ড, আবেদন শেষ ১ নভেম্বর

২৮ অক্টোবর ২০২৩, ০১:০৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড © সংগৃহীত

নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সুইজারল্যান্ড। মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে সুইস সরকার বরাবরই জোর দিয়ে আসছে শিক্ষার ওপর। সরকারি তহবিলের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও দিয়ে থাকে উচ্চশিক্ষায় স্কলারশিপের সুযোগ। এর ফলে বর্তমানে প্রচুর শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমাচ্ছে সুইজারল্যান্ডে।  

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশী শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ সময় ১ নভেম্বর ২০২৩।

ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে  এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 

সুযোগ-সুবিধা: 
নির্বাচিত শিক্ষার্থী প্রতিমাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক (বাংলাদেশী টাকায় ১লাখ ২৮হাজার টাকা) আর্থিক সহায়তা পাবে। এছাড়া আবাসন ও টিউশন ফি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই ( বছরে 10 মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে । 

যোগ্যতা—
* UNIL -এ মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে UNIL-এ স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে।
* ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে।
* ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে।
* নতুন শিক্ষার্থী হতে হবে।
* CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে।

নিম্নলিখিত মাস্টার্স প্রোগ্রামগুলি UNIL স্কলারশিপ এর আওতাভুক্ত—
* স্কুল অফ মেডিসিন 
* শিক্ষা
* আইন
* ফৌজদারি আইন এবং ম্যাজিস্ট্রেসি বিশেষজ্ঞ
* শারীরিক শিক্ষা এবং ক্রীড়া শিক্ষাবিজ্ঞান
* স্বাস্থ্য বিজ্ঞান
* টেকসই ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত (MSc)
* সমস্ত এমএএস (পিএইচডি প্রোগ্রাম)শুধুমাত্র আইনের উপর মাস্টার্সের জন্য,দুটি বিশেষীকরণ রয়েছে – ১) আন্তর্জাতিক এবং তুলনামূলক আইন এবং ২) আইনি তত্ত্ব এই দুইটি বিষয় মাস্টার্স এ স্কলারশিপের আবেদনের জন্য উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। 

বেঁচে আছেন খামেনির স্ত্রী দাবি ইরানের
  • ১৩ মার্চ ২০২৬
পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081